রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত মালিক-শ্রমিকদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে রাজশাহী থেকে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ কেশরহাট পৌরসভাকে আধুনিকায়ন করা হবে: এমপি মিলন রাজশাহীতে সিএনজি মালিক সমিতির উদ্যোগে চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন রাজশাহী আরডিএ পার্কের পুকুরে মাছ অবমুক্ত ও বৃক্ষরোপর করেন আরডিএ চেয়ারম্যান

আগামী সপ্তাহ থেকে দেওয়া হবে ফাইজার-সিনোফার্মের টিকা

  • প্রকাশ সময় সোমবার, ১৪ জুন, ২০২১
  • ৫৬৭ বার দেখা হয়েছে

 

এস.আর.ডেস্ক: ফাইজার ও সিনোফার্মের টিকা কর্মসূচি আগামী সপ্তাহ থেকে শুরু হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশিদ আলম। আজ সোমবার (১৪ জুন) রাজধানীর মহাখালীতে সংক্রামক ব্যাধি হাসপাতাল পরিদর্শনে গিয়ে তিনি এ কথা জানান। এ সময় তার সঙ্গে ছিলেন অধিদফতরের দুই অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা ও অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা।

অধ্যাপক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশিদ আলম বলেন, ‘দেশে কোভ্যাক্স থেকে ফাইজার বায়োএনটেকের এবং চীন থেকে সিনোফার্মের টিকা এসেছে।’ ভ্যাকসিনের তারিখ উল্লেখ না করে তিনি বলেন, ‘আগামী সপ্তাহ থেকে দেশে এই দুই কোম্পানির টিকাদান কর্মসূচি শুরু হবে।’

ফাইজারের টিকা কারা পাবেন জানতে চাইলে স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক জানান, যারা ইতোমধ্যে টিকার প্রথম ডোজের জন্য নিবন্ধন করেছিলেন, কিন্তু প্রথম ডোজ পাননি, তাদের এ টিকা দেওয়া হবে। একইসঙ্গে এর আগে যারা নিবন্ধন করে টিকা নেওয়ার জন্য অধিদফতর থেকে এসএমএস পেয়েও টিকা নেননি, তাদের আবার এসএমএস দেওয়া হবে। তারাই টিকা পাবেন।

ফাইজারের টিকা বেশি সংবেদনশীল বলে ঢাকার সব টিকাদান কেন্দ্রে এটি দেওয়া যাবে না বলে এর আগে জানিয়েছিল স্বাস্থ্য অধিদফতর। আর বিশেষ এই টিকার জন্য রাজধানীর জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতাল, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়, কুর্মিটোলা জেনারেল হাসপাতাল ও গ্যাস্ট্রোলিভার হাসপাতালকে নির্ধারণ করা হয়েছে।

দেশে বর্তমানে কোভিশিল্ড টিকার রেজিস্ট্রেশন বন্ধ রয়েছে। কবে নাগাদ চালু হবে জানতে চাইলে তিনি বলেন, ‘টিকার সরবরাহ পর্যাপ্ত হলে রেজিস্ট্রেশন শুরু হবে।’

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin