রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত মালিক-শ্রমিকদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে রাজশাহী থেকে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ কেশরহাট পৌরসভাকে আধুনিকায়ন করা হবে: এমপি মিলন রাজশাহীতে সিএনজি মালিক সমিতির উদ্যোগে চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন রাজশাহী আরডিএ পার্কের পুকুরে মাছ অবমুক্ত ও বৃক্ষরোপর করেন আরডিএ চেয়ারম্যান

আট বছরেও রায় হয়নি রাজশাহীর চাঞ্চল্যকর শাহিন শাহ হত্যার মামলার, শঙ্কিত পরিবারের সদস্যরা

  • প্রকাশ সময় শনিবার, ২৮ আগস্ট, ২০২১
  • ৪০২ বার দেখা হয়েছে

 

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীতে আলোচিত ছাত্রলীগ নেতা শাহিন আলম ওরফে শাহিন শাহ হত্যা মামলার রায় ঘোষণার দিন বার বার পিছিয়ে যাচ্ছে। আগামীকাল রোববার ( ২৯ আগস্ট ) রায় ঘোষণার নতুন দিন ধার্য করা হয়েছে।

এ নিয়ে রায় ঘোষণার দিন পেছাল প্রায় ৪ বার। গত বছরের ১১ নভেম্বর আদালতে এ মামলায় উভয়পক্ষের যুক্তিতর্ক শেষ হয়। এর পর ১০ ডিসেম্বর মামলার রায় ঘোষণার দিন ছিল। কিন্তু সেদিনও রায় ঘোষণার দিন পিছিয়ে ১৪ জানুয়ারি করা হয়। এরপর আবারও রায় ঘোষণার দিন আরেকবার পিছিয়ে ১১ ফেব্রুয়ারি করা হয়। সেদিনও হলো রায় ঘোষনা। ফলে হতাশ হয়ে ফিরে যায় শাহিন শাহ এর পরিবারের সদস্যরা। সেইসাথে তারা হাতাশা প্রকাশ করেন।

নিহত শাহিন শাহ রাজশাহী সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র-২ ও এক নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রজব আলীর ছোট ভাই। ২০১৩ সালের ২৮ আগস্ট দুপুরে প্রতিপক্ষের হামলায় নিহত হন শাহিন শাহ। শিক্ষানবিশ আইনজীবী শাহিন শাহ রাজশাহী কোর্ট কলেজ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন।

এই হত্যার ঘটনায় তার ভাই যুবলীগ নেতা নাহিদ আক্তার নাহান বাদী হয়ে পরের দিন নগরীর রাজপাড়া থানায় একটি হত্যা মামলা করেন। এর পর মামলার তদন্তকারী কর্মকর্তা রাজপাড়া থানার উপপরিদর্শক (এসআই) মনিরুজ্জামান সিটি কর্পোরেশনের তৎকালীন ১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মুনসুর রহমানসহ ৩১ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। প্রকাশ্যে এই খুনের ঘটনায় শাহিন শাহর স্বজনরা আসামিদের সর্বোচ্চ শাস্তির জন্য অপেক্ষা করছেন।

বাদীপক্ষের আইনজীবী বলছেন, তারা আদালতে আসামিদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণ করতে পেরেছেন। তাদের আশা, আসামিদের সর্বোচ্চ সাজা হবে। তবে বারবার রায় ঘোষণার দিন পিছিয়ে যাওয়ায় তারা আশাহত হওয়ার কথাও জানিয়েছেন।

মামলার বাদী মহানগর যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক নাহিদ আক্তার নাহান বলেন, আইনের প্রতি তারা শ্রদ্ধাশীল। কিন্তু রায় ঘোষণার দিন বারবার পিছিয়ে যাওয়ার কারণে তারা কিছুটা শঙ্কিত। তারা ন্যায়বিচার চান। দিনদুপুরে প্রকাশ্যে তার ভাইকে হত্যা করা হয়েছিলো বলে জানান নাহান।

তিনি আরো বলেন, হত্যাকারীদের সবাই দিনের আলোয় এখন প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন। তার ভাই একজন শিক্ষানবিশ আইনজীবী হিসেবে সে সময়ে কাজ শুরু করেছিলেন। তাকে হত্যা করায় তার স্ত্রী-পুত্রসহ পরিবারের অপূরণীয় ক্ষতি হয়েছে বলে জানান নাহান।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin