রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত মালিক-শ্রমিকদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে রাজশাহী থেকে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ কেশরহাট পৌরসভাকে আধুনিকায়ন করা হবে: এমপি মিলন রাজশাহীতে সিএনজি মালিক সমিতির উদ্যোগে চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন রাজশাহী আরডিএ পার্কের পুকুরে মাছ অবমুক্ত ও বৃক্ষরোপর করেন আরডিএ চেয়ারম্যান

আদিবাসী নেতা বীর মুক্তিযোদ্ধা ভাগবত টুডু আর নেই

  • প্রকাশ সময় মঙ্গলবার, ২২ জুন, ২০২১
  • ৭৫৪ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: আদিবাসী নেতা বীর মুক্তিযোদ্ধা ভাগবত টুডু আজ মঙ্গলবার সকাল ৯টার দিকে রাজশাহীর দাসপুকুর আবাসিক এলাকায় নিজ বাসভবনে শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৭৫বছর। তিনি দুই ছেলে এক মেয়ে, স্ত্রী ও আত্মীয়স্বজনসহ বহুগুণগ্রাহী রেখে গেছেন। আগামীকাল বুধবার সকাল ১০টায় নিজ গ্রাম গোদাগাড়ীর তালাই রনামনগরে রাষ্ট্রীয় মর্যাদায় পারিবারিক কবরস্থনে তাকে দাফন করা হবে বলে পারিবারিক সূত্রে জানা যায়।
ভাগবত টুডু আদিবাসী উন্নয়ন সংস্থার প্রতিষ্ঠাতা পরিচালক ছিলেন। তিনি আদিবাসী সংস্কৃতি সংরক্ষণে ও প্রসারে যথেষ্ট ভূমিকা করেন। মানওয়া নাট্যগোষ্ঠী” প্রতিষ্ঠাতা। যা জাতীয় পর্যায়ে ও দেশব্যাপী সূনাম অর্জন করে। তিনি বাংলাদেশ টেলিভিশনের লোকলোকালয় অনুষ্ঠানের উত্তরবঙ্গ সংগঠক হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেন। এই সংস্কৃতি কর্মীর অকাল প্রয়ানে শোক ও পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন বিটিভি লোকলোকালয় এর পরিচালক আতাউর রহমান রানা ও তাঁর সাংস্কৃতিক সহকর্মী ও একাডেমির সংগীত প্রশিক্ষক মানুয়েল সরেন।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin