বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
চট্টগ্রামে নিহত সেনাসদস্য তাসনিম রিফায়াতের গ্রামের বাড়ি রাজশাহীতে শোকের মাতম পদ্মার পানিতে ডুবেছে ঘর, পানিবন্দী মানুষের পাশে জেলা প্রশাসক শিশুর সার্বিক বিকাশ নিশ্চিতে প্রাতিষ্ঠানিক সমন্বয় জোরদারের আহ্বান বিএমডিএ’র মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত রাজশাহী বোর্ডে পুনর্নিরীক্ষিত খাতা পুনরায় দেখার অভিযোগ পবা মোহনপুরের প্রতিটা কমিউনিটি ক্লিনিকের আধুনিকায়ন করা হবে পবার চর মাঝার দিয়ারে ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধনীতে : এমপি মিলন রাজশাহীর বারাহী, নবগঙ্গা ও বারনই নদীর দূষণ বন্ধের দাবীতে নওহাটায় মানববন্ধন অসুস্থ স্বেচ্ছাসেবক দল নেতা জয়নাল এর পাশে বিএনপি নেতা সুলতান আন্তর্জাতিক মানের ট্রেনিং-এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় রাজশাহীতে সারের কোনো সংকট নেই: বিভাগীয় কমিশনার

আমি আপনাদের ভাই হয়ে পাশে থাকতে চাই-শিবলী

  • প্রকাশ সময় বৃহস্পতিবার, ২১ ডিসেম্বর, ২০২৩
  • ২৬১ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: আমি আপনাদের ভাই,আপনাদের পাশে যে ভাবে আছি, আজীবন সেভাবেই থাকতে চাই। কারো ভাতিজা,কারো সন্তান তুল্য,কারো আত্মীয় আমি। আমি এই বন্ধনটুকুই আঁকড়ে ধরে থাকতে চাই। আমি এমপি নির্বাচিত হলে কেউ স্যার বলবেন না। এতে দুরত্ব বেড়ে যাবে। আমি কারো স্যার হতে চাইনা বলে রাজশাহীর-২ আসনে মশাল প্রতীকের প্রচারনাকালে সাধারণ ভোটারদের উদ্দেশ্যে প্রার্থী আব্দুল্লাহ আল মাসুদ সিদ্দিকী শিবলী এসব কথা বলেন।

বৃহস্পতিবার সকাল থেকেই তিনি নগরীর তালাইমারী শহীদ মিনার,বিনোদপুর বাজার,চৌদ্দপাই, মির্জাপুর আলোপট্টি,কুমার পাড়াসহ বিভিন্ন এলাকার ভোটারদের কাছে গিয়ে ভোট প্রার্থনা করছেন। ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে প্রচারনা চালাচ্ছেন মশাল প্রতীকের প্রার্থী আব্দুল্লাহ আল মাসুদ সিদ্দিকী শিবলী। জানা যায়,তিনি দলীয় নেতৃবৃন্দ কে সঙ্গে নিয়ে পাড়া মহল্লায় ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে ভোট প্রার্থনা করেন।
এসময় অন্যান্য নেতৃবৃন্দের সঙ্গে গণসংযোগে উপস্থিত ছিলেন,রাজশাহী মহানগর জাসদের সহ সভাপতি শাহরিয়ার রহমান সন্দেশ, সিনিয়র নেতা শরাফত উল্লাহ,কোষাধ্যক্ষ আশরাফুল আলম সিদ্দিক,সাইদুর রহমান আইয়ুব, জনসংযোগ বিষয়ক সম্পাদক সৈয়দ জোহেব হোসেন রনি, সহ সম্পাদক পাভেল ইসলাম মিমুল, সদস্য ফয়সাল রহমান রানা, ২৫ নং ওয়ার্ড জাসদের সভাপতি মোবারক হোসেন খোকন, বাংলাদেশ ছাএলীগ জাসদ রাজশাহী মহানগর সভাপতি শাহরিয়ার রহমান হিমেল ও সাধারণ সম্পাদক সিহাব উদ্দিন সোহাগসহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin