রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত মালিক-শ্রমিকদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে রাজশাহী থেকে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ কেশরহাট পৌরসভাকে আধুনিকায়ন করা হবে: এমপি মিলন রাজশাহীতে সিএনজি মালিক সমিতির উদ্যোগে চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন রাজশাহী আরডিএ পার্কের পুকুরে মাছ অবমুক্ত ও বৃক্ষরোপর করেন আরডিএ চেয়ারম্যান

আরএমপি’র শাহমখদুম ক্রাইম বিভাগের উদ্যোগে শাহ্ মখ্দুম থানার বৃক্ষরোপন

  • প্রকাশ সময় শনিবার, ১২ জুন, ২০২১
  • ৫৫০ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীতে আরএমপি’র শাহমখদুম ক্রাইম বিভাগের তিন থানার উদ্যোগে পালিত হলো বৃক্ষরোপণ অভিযান। আরএমপি পুলিশ কমিশনার আবু কালাম সিদ্দিক শাহমখদুম থানা এলাকায় ফলজ, বনজ ও ভেষজ গাছের চারা রোপন করেন। আজ শনিবার দুপুরে আরএমপি’র শাহমখদুম থানার আয়োজনে সিটিহাট, দক্ষিন নওদাপাড়া রোড ও ওমরপুর কুচপাড়া রোড এলাকা এবং থানার মধ্যে বিভিন্ন ধরনের গাছের চারা রোপন করেন তিনি।
এসময়ে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন) সুজায়েত ইসলাম, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশন) মজিদ আলী বিপিএম ও উপ-পুলিশ কমিশনার (শাহমখদুম) মুহাম্মদ সাইফুল ইসলাম, সহকারী পুলিশ কমিশনার (মতিহার) হাফিজুল ইসলাম ও শাহমখদুম থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলামসহ পুলিশের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
এসময়ে পুলিশ কমিশনার বলেন, বাংলাদেশের পরিবেশ রক্ষায় বৃক্ষরোপনের কোন বিকল্প নাই। কারন জলবায়ু পরিবর্তনের ফলে সারা বিশ্বজুলে আবহাওয়ার অস্থিরতা চলছে। পরিবেশেল ভারসাম্য হারিয়ে গেছে। অতি বৃষ্টি, অথি খরা ও শীত লেগেই থাকছে। এছাড়াও ঘুর্নঝড়, জলোচ্ছাস প্রতিনিয়ত লেগে থাকছে। এছাড়াও বড় গাছ না থানায় বজ্রপাতে আসংখ্যজনকহারে প্রাণহানীর ঘটনা গঠছে। এই অবস্থা থেকে বাঁচতে বৃক্ষরোপনেসর কোন বিকল্প নাই উল্লেখ করে রাস্তার ধারে, বাড়ির আঙ্গিনায়, পতিত জমিতে ও জমির আইলের ধারে বিভিন্ন ফলজ, বনজ ও ভেষজ গাছের চারা রোপনের উপর গুরুত্বারোপ করেন। সেইসাথে এবং গাছ রোপন ও এর যতœ নিতে উপস্থিত সকলকে পরামর্শ দেন তিনি। পরে শাহ্ মখ্দুম থানার ওসি পথচারী ও অন্যান্য জনগণের মধ্যে বিভিন্ন ধরনের গাছের চারা বিনামূল্যে বিতরণ করেন।


উল্লেখ্য গত ৫ জুন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে রাজধানীতে তাঁর সরকারি বাসভবন গণভবন চত্বরে ডুমুর ও সোনালু গাছের চারা রোপণের মাধ্যমে ‘জাতীয় বৃক্ষরোপণ অভিযান-২০২১’ উদ্বোধন করেন।এ বছর মুজিব বর্ষে দেশকে সবুজে শোভিত করে ফেলতে জাতীয় বৃক্ষরোপন অভিযানের মূল প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে – ‘মুজিব বর্ষে অঙ্গীকার করি, সোনার বাংলা সবুজ করি’। অন্যদিকে জাতিসংঘ পরিবেশ কর্মসূচি (ইউএনইপি) এবার বিশ্বজুড়ে বিশ্ব পরিবেশ দিবস এর প্রতিপাদ্য নির্ধারণ করেছে- ‘ইকোসিস্টেম রেস্টোরেশন বা বাস্তুতন্ত্র পুনরুদ্ধার’।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin