রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত মালিক-শ্রমিকদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে রাজশাহী থেকে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ কেশরহাট পৌরসভাকে আধুনিকায়ন করা হবে: এমপি মিলন রাজশাহীতে সিএনজি মালিক সমিতির উদ্যোগে চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন রাজশাহী আরডিএ পার্কের পুকুরে মাছ অবমুক্ত ও বৃক্ষরোপর করেন আরডিএ চেয়ারম্যান

আরডিএ চেয়ারম্যানের নিকট স্থায়ী মন্দির নির্মাণে জমির আবেদন আবাসিক পূজা উদযাপন পরিষদ

  • প্রকাশ সময় রবিবার, ১৬ আগস্ট, ২০২৬
  • ৮৭ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর পদ্মা, পারিজাত, মহানন্দা ও চন্দ্রিমা আবাসিক এলাকার সনাতন ধর্মাবলম্বীদের জন্য স্থায়ী উপাসনালয় (মন্দির) নির্মাণে জমি বরাদ্দ চেয়ে রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের (আরডিএ) চেয়ারম্যান আবুল কালাম আজাদ সুইট এর নিকট কাছে আবেদন করেছে আবাসিক পূজা উদযাপন পরিষদ, ভদ্রা। রোববার সংগঠনটির নেতৃবৃন্দ আরডিএ চেয়ারম্যানের কাছে এ আবেদনপত্র জমা দেন।

আবেদনপত্রে বলা হয়, পদ্মা, পারিজাত, মহানন্দা ও চন্দ্রিমা আবাসিক এলাকা এবং সংলগ্ন এলাকায় বর্তমানে দুই শতাধিক সনাতন ধর্মাবলম্বী পরিবার বসবাস করছেন। দীর্ঘদিন ধরে এসব এলাকার বাসিন্দারা ধর্মীয় উপাসনা, পূজা-পার্বণ ও অন্যান্য সামাজিক-সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনের জন্য একটি স্থায়ী উপাসনালয়ের প্রয়োজনীয়তা অনুভব করছেন। তবে এলাকায় স্থায়ী কোনো মন্দির বা উপাসনালয় না থাকায় ধর্মীয় অনুষ্ঠান আয়োজনের ক্ষেত্রে নানা ধরনের অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে তাদের।

আবেদনপত্রে আরও উল্লেখ করা হয়, ২০১৯ সালে স্থায়ী উপাসনালয়ের জন্য আরডিএ চেয়ারম্যান বরাবর আবেদন করা হয়েছিল। ওই আবেদনের পরিপ্রেক্ষিতে জানানো হয়েছিল, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে বিষয়টি বিবেচনা করা হচ্ছে এবং সুযোগ থাকলে তাৎক্ষণিকভাবে বিবেচনা করা হবে।

আবাসিক পূজা উদযাপন পরিষদ জানায়, পদ্মা আবাসিক এলাকার এক নম্বর রোডের দক্ষিণ-পশ্চিম কর্নারে (রেলওয়ে স্থাপনা সংলগ্ন) একটি প্লট উপাসনালয়ের জন্য চিহ্নিত রয়েছে। এছাড়া পদ্মা আবাসিক পোস্ট অফিসের পেছনে শাখা জায়গাটিও তাদের নজরে রয়েছে। আবেদনপত্রে উল্লেখ করা হয়, উল্লিখিত দুটি জায়গার যেকোনো একটিতে জমি বরাদ্দ দেওয়া হলে সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় চাহিদা পূরণের পাশাপাশি সামাজিক সম্প্রীতি ও সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এ বিষয়ে আবাসিক পূজা উদযাপন পরিষদ ভদ্রার সাধারণ সম্পাদক সুদীপ কুমার পোদ্দার ও সভাপতি কল্পনা সাহা আরডিএ চেয়ারম্যানের নিকট বিষয়টি সহানুভূতির সঙ্গে বিবেচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ জানিয়েছেন।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin