শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দায়িত্বশীল নাগরিক গড়তে স্কাউটিংয়ের ভূমিকা গুরুত্বপূর্ণ- জেলা প্রশাসক রাজশাহী মহানগরীতে জুয়েলারি দোকানে চুরির ঘটনায় ৮জন গ্রেপ্তার, স্বর্ণ-রুপা ও নগদ টাকা উদ্ধার রাজশাহীতে পূর্ণ সামরিক মর্যাদায় নিহত সেনাসদস্য রিফাতের দাফন সম্পন্ন রোটারি ক্লাব অব রাজশাহী সেন্ট্রাল এর পোষাক বিতরণ চট্টগ্রামে নিহত সেনাসদস্য তাসনিম রিফায়াতের গ্রামের বাড়ি রাজশাহীতে শোকের মাতম পদ্মার পানিতে ডুবেছে ঘর, পানিবন্দী মানুষের পাশে জেলা প্রশাসক শিশুর সার্বিক বিকাশ নিশ্চিতে প্রাতিষ্ঠানিক সমন্বয় জোরদারের আহ্বান বিএমডিএ’র মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত রাজশাহী বোর্ডে পুনর্নিরীক্ষিত খাতা পুনরায় দেখার অভিযোগ পবা মোহনপুরের প্রতিটা কমিউনিটি ক্লিনিকের আধুনিকায়ন করা হবে পবার চর মাঝার দিয়ারে ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধনীতে : এমপি মিলন

ইউসেপ রাজশাহীর অঞ্চলের নিয়োগ কর্তা কমিটির ৩১তম সভা

  • প্রকাশ সময় বুধবার, ৫ জুন, ২০২৪
  • ৩০১ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: ইউসেপ রাজশাহীর অঞ্চলের নিয়োগ কর্তা কমিটির ৩১তম সভা এসকে ফুড ওয়ার্ল্ড, রাণী বাজার, রাজশাহীর সেমিনার কক্ষে বুধবার সন্ধ্যা সাড়ে ৭টায় অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ইউসেপ রাজশাহী অঞ্চলের নিয়োগ কর্তা কমিটির সম্মানিত চেয়ারপার্সন এবং উইমেন এন্টারপ্রিনিয়ার এ্যসোসিয়েশন অব বাংলাদেশের (ওয়েব)-এর সম্মানিত সভাপতি আঞ্জুমান আরা পারভিন লিপি। সভাটি সঞ্চালনা করেন নিয়োগ কর্তা কমিটির সদস্য সচিব ও ইউসেপ রাজশাহী অঞ্চলের আঞ্চলিক ব্যবস্থাপক শাহিনুল ইসলাম।

এছাড়াও কমিটির সম্মানিত ভাইস চেয়ারপার্সন সাইদুর রহমান, এ.জি.এম(এ্যাডমিন), প্রাণ এগ্রোলিঃ, রাজশাহীসহ কমিটির অন্যান্য সদস্যবৃন্দ ও ইউসেপ রাজশাহী অঞ্চলে বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় সম্মানিত সদস্যগণ ইউসেপ বাংলাদেশ রাজশাহী অঞ্চলের গৃহিত কার্যক্রমের সার্বিক বিশ্লেষণ পূর্বক ২০২৪ সালের প্রথম কোয়ার্টারের অর্জন ও চলমান কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা করেন। এছাড়াও সভায় গত ১ ও ২ মে, ২০২৪ইং তারিখে মধুবন কমিউনিটি সেন্টার রাজশাহীতে ইউসেপ বাংলাদেশের ৫০ বর্ষপূর্তি উদযাপন, দেশের স্বনামধন্য বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানের অংশগ্রহণে আয়োজিত চাকুরি মেলা এবং রাজশাহীর তরুন উদীয়মান উদ্যোক্তাদের সক্রিয় উপস্থিতিতে দুইদিন ব্যাপি উদ্যোক্তা মেলা-২০২৪ অত্যন্ত সাফল্যের সাথে সুসম্পন্ন হওয়ায় সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জ্ঞাপন করা হয়। ভবিষ্যতে আরোও বড় পরিসওে চাকুরি মেলা ও উদ্যোক্তা মেলা করার আশাবাদ ব্যক্ত করা হয়।

সভায় রাজশাহীতে সরকারি ও বেসরকারি পর্যায়ে নতুন নতুন শিল্প প্রতিষ্ঠান নির্মানের সম্ভাবনা এবং এক্ষেত্রে ইউসেপের প্রশিক্ষণ পরিকল্পনা নিয়ে বিশদ আলোচনা হয়। তাছাড়া নিয়োগ কর্তা এবং ইউসেপের এর মধ্যে যোগসূত্র জোরদার, যুগপোযোগি নতুন নতুন ট্রেড সংযোজন পূর্বক নতুন গ্রাজুয়েটদের দক্ষতাবৃদ্ধি কল্পেশিল্প সংযুক্তিতে নিয়োগ কর্তাদের কার্যকর ভূমিকা নিয়ে আলোচনা করা হয়। সভায় উপস্থিত সদস্যগণ ইউসেপ রাজশাহী অঞ্চলের ক্রমবর্ধমান কার্যক্রমের উত্তর উত্তর উন্নতি কামনা করেন এবং তাঁদের সহযোগিতা ভবিষ্যতে আরো বৃদ্ধি পাবে বলে সভাকে আশ^স্ত করেন।

উল্লেখ্য যে, ১৯৭২ সালে প্রতিষ্ঠিত ইউসেপ-বাংলাদেশ বর্তমানে শহরের বিভিন্ন পর্যায়ের শিশু,কিশোর, যুব ও যুবাদেও কারিগরি শিক্ষা, কারিগরি প্রশিক্ষণ প্রদান এবং প্রশিক্ষণ প্রাপ্ত গ্রাজুয়েটদের দেশের সকল প্রতিষ্ঠিত শিল্প কলকারখানায় চাকুরি প্রদানে এবং উদ্যোক্তা তৈরিতে সফল ভাবে সহযোগিতা প্রদান করে আসছে।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin