নিজস্ব প্রতিবেদক: ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন বাংলাদেশ (ইনসাব) রেজি নং বি ১৯৭১, রাজশাহী জেলা কমিটির আওতাধীন বাগমারা থানা অন্তর্ভুক্ত তাহেরপুর পৌর কমিটি অনুমোদন পত্র অত্র কমিটির সভাপতি সুমেষ মন্ডলের হাতে বৃহস্পতিবার সন্ধ্যায় তুলে দেওয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন ইনসাব রাজশাহী জেলা কমিটির সভাপতি নবাব আলি, কার্যকরী সভাপতি আজিজুল হক বাঙালি, সহ-সভাপতি সহিদুল ইসলাম ও অর্থ সম্পাদক মুকুল আলিসহ অত্র কমিটির অন্যান্য নেতৃবৃন্দ ও শ্রমিকগন। উপস্থিত নেতৃবৃন্দ সকল নেতৃবৃন্দের ও শ্রমিকদের সাফল্য কামনা করেন।