নিজস্ব প্রতিবেদক: “ দুনিয়ার মজদুর এক হও… বাংলার মেহনতি মানুষ এক হও” এই প্রতিবাদ্যকে সামনে রেখে ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন বাংলাদেশ ইনসাব রেজি নং বি ১৯৭১,রাজশাহী জেলা কমিটির উদ্যোগে ইমারত নির্মাণ শ্রমিক দের নিয়ে মহান মে দিবস উপলক্ষে সকাল ১০টায় রাজশাহী জেলা কমিটির কার্যালয়ের সামনে আলচনাসভা অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব মোঃ নবাব আলী, যুগ্ম সাধারণ সম্পাদক ইনসাব কেন্দ্রীয় কমিটি ও সভাপতি, রাজশাহী জেলা কমিটি , আরো উপস্থিত ছিলেন জনাব হুমায়ূন রেজা জেনু , সহ-সাধারণ সম্পাদক কেন্দ্রীয় কমিটি ও সাধারণ সম্পাদক রাজশাহী জেলা, সহ সভাপতি মোঃ নাসির, সহ-সভাপতি মোঃ সাহেব আলী, সহ-সভাপতি মোঃ কাওসার আলী লাফা,
সহ সভাপতি মোঃ সহিদুল ইসলাম, মোঃ হারুন অর রশিদ সাংগঠনিক সম্পাদক, মোঃ কবির হোসেন সহ সাংগঠনিক সম্পাদক, মোঃ মুকুল আলি অর্থ সম্পাদক ইনসাব রাজশাহী জেলা কমিটি। উক্ত অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, জনাব আজিজুল হক বাঙালি, সহ-সাংগঠনিক সম্পাদক কেন্দ্রীয় কমিটি ও কার্যকরী সভাপতি রাজশাহী জেলা কমিটি।