বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
চট্টগ্রামে নিহত সেনাসদস্য তাসনিম রিফায়াতের গ্রামের বাড়ি রাজশাহীতে শোকের মাতম পদ্মার পানিতে ডুবেছে ঘর, পানিবন্দী মানুষের পাশে জেলা প্রশাসক শিশুর সার্বিক বিকাশ নিশ্চিতে প্রাতিষ্ঠানিক সমন্বয় জোরদারের আহ্বান বিএমডিএ’র মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত রাজশাহী বোর্ডে পুনর্নিরীক্ষিত খাতা পুনরায় দেখার অভিযোগ পবা মোহনপুরের প্রতিটা কমিউনিটি ক্লিনিকের আধুনিকায়ন করা হবে পবার চর মাঝার দিয়ারে ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধনীতে : এমপি মিলন রাজশাহীর বারাহী, নবগঙ্গা ও বারনই নদীর দূষণ বন্ধের দাবীতে নওহাটায় মানববন্ধন অসুস্থ স্বেচ্ছাসেবক দল নেতা জয়নাল এর পাশে বিএনপি নেতা সুলতান আন্তর্জাতিক মানের ট্রেনিং-এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় রাজশাহীতে সারের কোনো সংকট নেই: বিভাগীয় কমিশনার

ঈদের পরেই সরকার পতনের আন্দোলন: মিলন

  • প্রকাশ সময় বৃহস্পতিবার, ২০ এপ্রিল, ২০২৩
  • ২৮৩ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: এই সরকারের অত্যাচার ও নির্যাতনের দিন শেষ। ঈদুল ফিতরের পরেই সরকার পতনের এক দফা আন্দোলন শুরু হবে। এই আন্দোলনের মাধ্যমেই এই বিনা ভোটের সরকারকে বিতারিত করে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধিনে নির্বাচনের ব্যবস্থা করা হবে বলে বুধবার রাজশাহীর পবা উপজেলা বড়গ্রাছী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আয়োজনে দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ত্রান ও পুনর্বাসন বিষয়ক সহ-সম্পাদক ও রাজশাহী মহানগর বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট শফিকুল হক মিলন এই কথাগুলো বলেন।

তিনি বলেন, বিনা ভোটের এই সরকার জনগণের উপর নানাবিধ নির্যাতন করছে। নিত্যপন্যের মূল্য বৃদ্ধিতে জনগণের নাভিশ^াস উঠে গেছে। এছাড়াও এই সরকার গণতন্ত্র ধ্বংশ করে একনায়কতন্ত্র প্রতিষ্ঠা করেছে। আসছে সংসদ নির্বাচন আবারও দিনের ভোট রাতে নিয়ে নির্বাচন করার ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। কিন্তু এবারে আর সে সুযোগ দেয়া হবেনা। কঠোর আন্দোলনের মাধ্যমে এই সরকারকে বিতারিত করা হবে। এই আন্দোলনে সবাইকে রাজপথে থাকার আহ্বান জানান তিনি। বক্তব্য শেষে তিনি উপস্থিত সবাইকে সাথে নিয়ে ইফতার করেন।

বড়গাছীর ভালানে বড়গাছী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ওয়াসিম এর সঞ্চালনায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাসুদুর রহমান লিটন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপি’র সদস্য অধ্যাপক আব্দুর রাজ্জাক ও শেখ মকবুল হোসেন, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শাহরিয়ার আমিন বিপুল ও পবা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মামুন কামরুজ্জামন।

এছাড়া অত্র ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের অন্যান্য সদস্য ও বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের অন্যান্য নেতাকর্মী উপস্থিত ছিলেন। সব শেষে মুসলিম উম্মাহর শান্তি কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin