রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত মালিক-শ্রমিকদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে রাজশাহী থেকে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ কেশরহাট পৌরসভাকে আধুনিকায়ন করা হবে: এমপি মিলন রাজশাহীতে সিএনজি মালিক সমিতির উদ্যোগে চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন রাজশাহী আরডিএ পার্কের পুকুরে মাছ অবমুক্ত ও বৃক্ষরোপর করেন আরডিএ চেয়ারম্যান

উন্নয়নের দাপটে টিসিবির ট্রাকের পিছনে সব শ্রেণির মানুষের ঢল : নজরুল ইসলাম খান

  • প্রকাশ সময় বৃহস্পতিবার, ৩ মার্চ, ২০২২
  • ৫৬০ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: উন্নয়নের নামে সরকার ধুয়া তুললেও টিসিবির ট্রাকের পিছনে সমাজের প্রায় সকল শ্রেণির মানুষের ঢল নেমেছে। বাজারে চাল, ডাল, তেল, গ্যাস আটা ও পানির দাম লাগামহীন হারে বেড়ে যাওয়ায় মানুষের এই অবস্থা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে রাজশাহী মহানগর বিএনপি’র আয়োজনে নগরীর ঐতিহাসিক ভূবন মোহন পার্কে বিদ্যুৎ, গ্যাস, পানি, চাল. ডাল ও তেলসহ নিত্য প্রয়োজনীয় পন্যের লাগামহীন উর্ধ্বগতি ও সীমাহীন দুর্নীতির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি বক্তব্যে বিএনপি স্থানীয় কমিটির সদস্য নজরুল ইসলাম খান এই কথা বলেন।
তিনি বলেন, এই সকল লোকের টিসিবির ট্রাকের পিছনে দাঁড়ানোর কথা নয়। ২০০৬ সালে বিএনপি ক্ষমতা ছেড়ে দেয়ার সময় চালের দাম ছিলো দশ টাকা। বিএনপি’র আমলে প্রতি ইউনিট বিদ্যুতের দাম ছিলো ১.৪০টাকা । এখন প্রতি ইউনিট বিদ্যুতের দাম ১৪টাকা। বাংলাদেশে বেশীর ভাগ মানুষ দরিদ্র হয়ে পড়েছে। তবে সরকার দলীয় নেতা ও ক্যাডররা ধনী হয়েছে। ৩ কোটি ২৪ লক্ষ মানুষ নতুন করে দরিদ্র হয়েছে। আমেরিকার পরে বিশ্বে কোটিপতির হারের মধ্যে এখন বাংংলাদেশ শীর্ষে।


মানুষ কষ্টে আছে। মানুষ ক্রোধ এবং ক্ষোভে ফুঁসছে। কিন্তু এই সরকারের পেটয়া বাহিনীর ভয়ে মানুষ মুখ খুলতে চায়না। কথা বলতে ভয় পায়। রাস্তায় নামতে ভয় পায় বলে জানান তিনি। ১৯৭১ সালে যুদ্ধের মধ্যে দিয়ে এদেশ স্বাধীন হয়েছে। এদেশের ইতিহাস অত্যাচারীর পতনের ইতিহাস। এদেশে অত্যাচারীর পতন অতিতেও হয়েছে এবার হবে বলে বক্তব্যে উল্লেখ করেন তিনি। সরকার এদেশকে নিয়ে মিথ্যাচার করছে। সরকার এদেশের টাকা লুট করে বেগম পাড়ার সম্পদ করেছে। হাজার হাজার কোটি টাকা লোপাট করে সুইস ব্যাংকে রেখেছে। শেয়ার বাজার ধ্বংশ করেছে বলে জানান তিনি।
প্রধান অতিথি বলেন, এ সরকারের কোন দায়বদ্ধতা নাই। কারন এই সরকারকে জনগনের ভোটের মাধ্যমে নির্বাচিত হতে হয়নি। এই জন্য তাদের কোন প্রকার জবাবদিহিতা নাই। তিনি আরো বলেন, ২০১৪ সালে বিএনপি নির্বাচনে যায়নি। ফলে আওয়ামী লীগ কোন প্রতিদন্দি পায়নি। ৩০০ আসনের মধ্যে বিনা প্রতিদন্দিতায় ১৫৩টির আসনে এমপি, নির্বাচিত হয়েছিলেন। আর ২০১৮ সালে বিএনপি নির্বাচনে আসলে বিনা ভোটে আওয়ামী লীগ নির্বাচিত না হলেও দিনের ভোট রাতে দিয়ে এই সরকার ক্ষমতায় অধিষ্ঠিত হয়। কারন তারা জানে জনগণ ভোট দিলে তারা সরকার গঠন করতে পারবেনা। একারনে যারা করেছে তারা তথাকথিত নির্বাচন কমিশন। এবারও একই পন্থা অবলম্বন করেছেন সরকার। প্রধান নির্বাচন কমিশনার সহ সকল নির্বাচন কমিশনার আমলা। তারা সরকারের হুকুম তামিল করা ব্যক্তি। এই কমিশনও সুষ্ঠু ও অবাধ নির্বাচন করতে পারবেনা।
তিনি আরো বলেন, এই সরকার জানে বাংলাদেশের ইতিহাস অপরাধের ইতিহাস। কারন সেইসময়ে নিজেদের ক্ষমতা চিরস্থায়ী করতে বিশেষ ক্ষমতা আইন জারী করেছিলো আওয়ামী লীগ। বিনা বিচারে জনগণকে আটক করে সাজা দিয়েছে। এখন আবার বর্তমান সরকার এই অবস্থার সৃষ্টি করেছে। অতিতেও দূর্ভিক্ষ এনেছে। এখন আবার দেশেেক দুর্ভিক্ষের দারপ্রান্তে পৌছে দিয়েছে। গণতন্ত্রেেক হথ্যা করেছে। এই সরকারের প্রধানকে জাতীয় বেইমান বলে আখ্যায়িত করেন তিনি। কিন্তু বেগম জিয়া আপোষহীন দেশনেত্রী। আর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা আর সংসদীয় সরকার প্রতিষ্ঠা করেছিলেন বেগম খালেদা জিয়া।
তিনি বলেন, বেঁেচ থাকতেই এই অনির্বাচিত সরকারের পতন হবে। কারন এই সরকারের পতনের সময়ে চলে এসেছে। কারণ আমেরিকাসহ অন্যান্য দেশ এই সরকারের এমপি ও দেশের উচ্চপদস্থ অনেক কর্মকর্তার উপর নিষেধাজ্ঞা দিয়েছে। এবারে সরকার পতনের আন্দোলন একটাই। জনগণকে বাঁচানো। তারেক রহমানের নেতৃত্বে এই লড়াই হবে। তারেক রহমানের নেতৃত্বেই আন্দোলন সংগ্রাম গড়ে তেলা হবে। এখন জনগণ প্রস্তুত আছে। সকল ছাত্র সমাজ ও জনগণ এবং নেতাকর্মীদের জীবন বাজি রেখে রাজপথে থেকে আন্দোলন করার আহবান জানান তিনি।


বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন রাজশাহী মহানগর বিএনপি’র আহবায়ক বীর মুক্তিযোদ্ধা এডভোকেট এরশাদ আলী এশা। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক সৈয়দ শাহীন শওকত। বিশেষ অতিথি ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ওবায়দুর ররহমান চন্দন, যুবদল কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মামুন হাসান, বিএনপি’র বৈদেশিক সম্পর্ক বিষয়ক কমিটির সদস্য ও ঢাকা দক্ষিণ সিটির মেয়র প্রার্থী প্রকৌশলী ইশরাক হোসেন ও বিএনপি জাতীয়য় নির্বাহী কমিটির সদস্য ও রাজশাহী জেলা বিএনপি’র আহবায়ক আবু সাঈদ চাঁদ।
রাজশাহী মহানগর বিএনপি’র সিনিয়র যুগ্ম আহবায়ক নজরুল হুদা ও সদস্য সচিব মামুনুর রশিদ মামুন এর সঞ্চালনায় সমাবেশে উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপি’র সদস্য এ্যাডভোকেট মতিউর রহমান মন্টু, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপি’র সদস্য দেবাশিষ রায় মধু, জেলা বিএনপি’র সদস্য সচিব অধ্যাপক বিশ্বনাথ সরকার, মহানগর বিএনপি’র যুগ্ম আহবায়ক দেলোয়ার হোসেন, আসলাম সরকার, ওয়ালিউল হক রানা, শফিকুল ইসলাম শাফিক, বজলুল হক মন্টু ও জয়নুল আবেদীন শিবলী, জেলা বিএনপি’র সদস্য গোলাম মোস্তফা মামুন, রায়হানুল আলম রায়হান, আমিনুল হক মিন্টু, জাতীয়তাবাদী আইনজীবী বার সমিতির নবনির্বাচিত সভাপতি এডভোকেট আবুল কাশেম ও সাধারণ সম্পাদক পারভেজ তৌফিক জাহেদী।

কৃষক দল কেন্দ্রীয় কমিটির রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও রাজশাহী জেলা কৃষকদলের আহবায়ক আল-আমিন সরকার টিটু, সদস্য সচিব নাজমুল হক, মহানগর যুবদলের আহবায়ক মাহফুজুর রহমান রিটন, সাবেক সাধারণ সম্পাদক মাহফুজুল হাসনাইন হিকোল, জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক শফিকুল আলম সমাপ্ত, জেলা যুবদলের আহবায়ক মাসুদুর রহমান স্বজন, মহানগর যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক শরিফুল ইসলাম জনি, জেলা যুবদলের সিয়িয়র যুগ্ম আহবায়ক ফায়সাল সরকার ডিকো ও যুগ্ম আহবায়ক রবিউল ইসলাম কুসুম, স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির রাজশাহী বিভাগীয় সহ-সভাপতি নুসরাত এলাহী রিজভী, স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও মহানগর স্বেচ্ছাসেবক দলের জাকির হোসেন রিমন, সাধারণ সম্পাদক আবেদুর রেজা রিপন, সিনিয়র সহ-সভাপতি মাকসুদুল হক লিটন, মহানগর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মীর তারেক বীন খালেদ।

মহানগর মহিলা দলের সভাপতি এ্যাডভোকেট রওশন আরা পপি, সাধারণ সম্পাদক অধ্যক্ষ সকিনা খাতুন, সাংগঠনিক সম্পাদক মুসলিমা বেলী, জেলা মহিলা দলের সভাপতি এ্যাডভোকেট সামসাদ বেগম মিতালী ও দপ্তর সম্পাদক রোমেনা হোসেন। মহানগর তাঁতী দলের আহবায়ক আরিফুল শেখ বনি, জেলা মৎস্যজীবী দলের আহবায়ক নাজমুল হক বাবুল, মহানগর ছাত্রদলের সভাপতি আসাদুজ্জামান জনি, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আকবর আলী জ্যাকি, জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি শাহরিয়ার আমিন বিপুল, ভারপ্রাপ্ত সাধারণ আরফিন কনক, রাবি ছাত্রদলের আহবায়ক সুলতান আহম্মেদ রাহী ও সদস্য সচিব সানীন চৌধুরীসহ রাজশাহী মহানগর ও জেলার বিভিন্ন থানা, পৌরসভা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক, আহবায়ক, যুগ্ম আহবায়ক ও সদস্য সচিবগণসহ অন্যান্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin