বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর বারাহী, নবগঙ্গা ও বারনই নদীর দূষণ বন্ধের দাবীতে নওহাটায় মানববন্ধন অসুস্থ স্বেচ্ছাসেবক দল নেতা জয়নাল এর পাশে বিএনপি নেতা সুলতান আন্তর্জাতিক মানের ট্রেনিং-এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় রাজশাহীতে সারের কোনো সংকট নেই: বিভাগীয় কমিশনার পবা ইউএনও এর উদ্যোগে দীর্ঘ ২২ বছরের দুর্ভোগ কাটল এক দিনে নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময়

উরাও ক্ষুদ্র নৃগোষ্ঠীর চিরায়ত সঙ্গীত প্রশিক্ষণ কর্মশালা সমাপ্ত

  • প্রকাশ সময় মঙ্গলবার, ৯ জুলাই, ২০২৪
  • ২৪৯ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: সংস্কৃতি সচেতন জনগোষ্ঠী গড়তে নিজস্ব চিরায়ত সঙ্গীতের চর্চা বাড়াতে হবে। সঙ্গীতের চর্চা বৃদ্ধির লক্ষে গত ৭-৯ জুলাই পর্যন্ত নওগাঁর সাপাহার উপজেলার খিদিরপুর গ্রামে তিনদিন ব্যাপি উরাও ক্ষুদ্র নৃগোষ্ঠীর চিরায়ত সঙ্গীত প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।

রাজশাহী বিভাগীয় ক্ষুদ্র নৃগোষ্ঠির কালচারাল একাডেমির আয়োজনে সমাপনি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাপাহার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও আদিবাসী নেতা ভুট্টু পাহান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আদিবাসী সমাজ সেবক ক্ষুদিরাম উরাঁও, বুধুয়া উরাও, ছাত্রনেতা শ্রীকান্ত, মিলন কুজুর সহ স্থানীয় নেতৃবৃন্দ।

প্রশিক্ষণ কর্মশালায় প্রশিক্ষণ প্রদান করেন বেতার শিল্পী সিতারাম কুজুর ও রুপবতি তির্কি। বাদ্য সহায়তায় ছিলেন নিরেন তিগ্যা ও ধিরেন টপ্প্য। তিনদিনব্যাপি প্রশিক্ষণ সমন্বয় করেন রাজশাহী বিভাগীয় ক্ষুদ্র নৃগোষ্ঠির কালাচারাল একাডেমির সঙ্গীত প্রশিক্ষক মানুয়েল সরেন। প্রশিক্ষণে ২০ জন উরাও ছাত্রছাত্রী অংশগ্রহণ করেন।

সমাপনি অনুষ্ঠানে মানুয়েল সরেন বলেন, ক্ষুদ্র নৃগোষ্ঠির বিভিন্ন সম্প্রদায়ের চিরাচরিত অনেক সংস্কৃতি হারিয়ে গেছে। যে গুলো আছে তা চর্চার অভাবে হারাতে বসেছে। হারানো সংস্কৃতি পুণরুদ্ধারে রাজশাহী বিভাগীয় ক্ষুদ্র নৃগোষ্ঠির কালচারাল একাডেমি কাজ করে যাচ্ছে। আগামীতেও এই ধারা অব্যাহত থাকবে বলে উল্লেখ করেন তিনি।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin