বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
চট্টগ্রামে নিহত সেনাসদস্য তাসনিম রিফায়াতের গ্রামের বাড়ি রাজশাহীতে শোকের মাতম পদ্মার পানিতে ডুবেছে ঘর, পানিবন্দী মানুষের পাশে জেলা প্রশাসক শিশুর সার্বিক বিকাশ নিশ্চিতে প্রাতিষ্ঠানিক সমন্বয় জোরদারের আহ্বান বিএমডিএ’র মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত রাজশাহী বোর্ডে পুনর্নিরীক্ষিত খাতা পুনরায় দেখার অভিযোগ পবা মোহনপুরের প্রতিটা কমিউনিটি ক্লিনিকের আধুনিকায়ন করা হবে পবার চর মাঝার দিয়ারে ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধনীতে : এমপি মিলন রাজশাহীর বারাহী, নবগঙ্গা ও বারনই নদীর দূষণ বন্ধের দাবীতে নওহাটায় মানববন্ধন অসুস্থ স্বেচ্ছাসেবক দল নেতা জয়নাল এর পাশে বিএনপি নেতা সুলতান আন্তর্জাতিক মানের ট্রেনিং-এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় রাজশাহীতে সারের কোনো সংকট নেই: বিভাগীয় কমিশনার

এই সরকার তামাশার সংসদ বসিয়েছে, বিএনপি’র কালো পতাকা মিছিলে:ঈশা

  • প্রকাশ সময় মঙ্গলবার, ৩০ জানুয়ারী, ২০২৪
  • ২৪৩ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: বিএনপি কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার বিকেলে রাজশাহী মহানগর বোয়ালিয়া থানা বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের আয়োজনে চাল, ডাল, তেল, বিদ্যুৎ, গ্যাসসহ সকল দ্রব্যমূল্যের সীমাহীন উর্ধ্বগতি দেশনেত্রী বেগম খালেদা জিয়াসহ সকল রাজবন্দির মুক্তি, সকল মিথ্যা মামলা প্রত্যাহার ও অবৈধ সংসদ নির্বাচন বাতিলসহ এক দফা দাবী আদায়ের লক্ষে কালো পতাকা মিছিল পূর্ব সমাবেশে সভাপতির বক্তব্যে রাজশাহী মহানগর বিএনপি’র আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা এরশাদ আলী ঈশা বলেন, এই সরকার ডামি নির্বাচন করে এখন আবার তামাশার সংসদ বসিয়েছে।

তিনি বলেন, বিএনপি’র ডাকে বাংলাদেশের মানুষ ডামি নির্বাচন প্রত্যাখান করেছে। এ থেকে বোঝা যায় এই সরকারের জনপ্রিয়তা কোথায় গিয়ে ঠেকেছে। এখন তারা আবার পূর্বের ন্যায় একই ধরনের কর্মসূচি দেয়া শুরু করেছে। একটি অগণতান্ত্রিক ও সন্ত্রাসীদল দল তারা আবার শান্তির মিছিল করছে। এগুলো করে কোন লাভ নেই। আগামী ছয়মাসও লাগবেনা এই সরকারের পতন হতে। কঠোর আন্দোলনের মধ্যে দিয়ে এই ডামি সরকারকে বিতারিত করে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করা হবে বলে উল্লেখ করেন তিনি।

বক্তব্য শেষে নেতৃবৃন্দ রাজশাহী মহানগরীর মালোপাড়াস্থ বিএনপি দলীয় কার্যালয়ের সামনে থেকে কালোপতাকা মিছিল বের করে মালোপাড়া পুলিশ ফাঁড়ির সামনে দিয়ে সোনাদিঘী যেতে চাইলে পুলিশ মালোপাড়া হার্ডওয়ারপট্টিতে বাধা প্রদান করে পুলিশ। পুলিশ মিছিলকে আর এগুতে দেয়নি। পরে তারা সেখানেই সরকার পতনের জন্য নানা ধরনের স্লোগান দিতে দিতে ফিরে এসে পার্টি অফিসের সামনে আবারও তারা বিক্ষোভ করে নেতবৃন্দ।

এসময়ে উপস্থিত ছিলেন জেলা বিএনপি’র সদস্য ও সাবেকক এমপি জাহান পান্না, রাজশাহী মহানগর বিএনপি’র সিনিয়র যুগ্ম আহ্বায়ক নজরুল হুদা, সদস্য সচি মামুন অর রশিদ মামুন, যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন, শাফিকুল ইসলাম শাফিক, জয়নাল আবেদীন শিবলী ও বজলুল হক মন্টু, মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি জাকির হোসেন রিপন, বর্তমান সদস্য সচিব আসাদুজ্জামান জনি, মহানগর জাসাস এর সদস্য সচিব সেলিম রেজা, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক সৈয়দা রোমেনা হোসেন ও রাজশাহী মহানগর ছাত্রদলের সভাপতি আকবর আলী জ্যাকিসহ বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের অন্যান্য নেতাকর্মী।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin