বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
চট্টগ্রামে নিহত সেনাসদস্য তাসনিম রিফায়াতের গ্রামের বাড়ি রাজশাহীতে শোকের মাতম পদ্মার পানিতে ডুবেছে ঘর, পানিবন্দী মানুষের পাশে জেলা প্রশাসক শিশুর সার্বিক বিকাশ নিশ্চিতে প্রাতিষ্ঠানিক সমন্বয় জোরদারের আহ্বান বিএমডিএ’র মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত রাজশাহী বোর্ডে পুনর্নিরীক্ষিত খাতা পুনরায় দেখার অভিযোগ পবা মোহনপুরের প্রতিটা কমিউনিটি ক্লিনিকের আধুনিকায়ন করা হবে পবার চর মাঝার দিয়ারে ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধনীতে : এমপি মিলন রাজশাহীর বারাহী, নবগঙ্গা ও বারনই নদীর দূষণ বন্ধের দাবীতে নওহাটায় মানববন্ধন অসুস্থ স্বেচ্ছাসেবক দল নেতা জয়নাল এর পাশে বিএনপি নেতা সুলতান আন্তর্জাতিক মানের ট্রেনিং-এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় রাজশাহীতে সারের কোনো সংকট নেই: বিভাগীয় কমিশনার

এই সরকার বেগম জিয়াকে তিলে তিলে মারার ষড়যন্ত্র করছে: মিনু

  • প্রকাশ সময় বুধবার, ১৬ আগস্ট, ২০২৩
  • ২৫৬ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: তিনবারের সাবেক সফল প্রধানমন্ত্রী, গণতন্ত্রের মানষকন্যা আপোষহীন দেশনেত্রী বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াকে এই অবৈধ সরকার তিলে তিলে মেরে ফেলার ষড়যন্ত্র করছে। তাঁর বয়স এখন ৭৮ বছর। তাঁর শারীরিক অবস্থা দিন দিন খারাপের দিকে গেলেও তাঁকে বিদেশে নিয়ে চিকিৎসা করানোর অনুমতি এই সরকার দিচ্ছেনা। অথচ এই সরকারের এমপি মন্ত্রী ও প্রধানমন্ত্রীর কিছু হলে সাথে বিদেশে যেয়ে চিকিৎসা করছেন। শুধু তাই নয় ক্যাসিনো সম্রাটও বিদেশে গিয়ে চিকিৎসা নিচ্ছে। কিন্তু এভাবে আর চলতে দেয়া হবেনা।

বুধবার রাতে রাজশাহী মহানগর বিএনপি, অঙ্গ সহযোগি সংগঠনের আয়োজনে বেগশ খালেদা জিয়ার ৭৮তম জন্ম বার্ষিকী উপলক্ষে ওে তাঁর আশু রোগমুক্তি ও সুস্থ্যতা কামনায় দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা, সাবেক রাসিক মেয়র ও সংসদ সদস্য জননেতা মিজানুর রহমান মিনু এই কথাগুলো বলেন।

তিনি আরো বলেন, এই বিনা ভোটের সরকার বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীদের নামে মিথ্যা ও গায়েবী মামলা দিয়ে হয়রানী ও কারাগারে প্রেরণ করছে। শুধু তাইনয় রিমান্ডের নামে শারীরিক ও মানুিষকভাবে নির্যাতন করছে। বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ত্রান ও পুনর্বাসন বিষয়ক সহ-সম্পাদক ও রাজশাহী মহানগর বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট শফিকুল হক মিলনকে শ্যোন অ্যারেষ্ট দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে। অন্যদিকে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও রাজশাহী জেলা বিএনপি’র আহ্বায়ক আবু সাঈদ চাঁদকে একই মামলায় এক দিনের রিমান্ড দেওয়া হয়েছে। এই ফ্যাসিস্ট সরকার মনে করছে নেতাকর্মীদের নামে মিথ্যা মামলা ও সাজা দিলেই বিএনপি তাদের লক্ষ থেকে দূরে হটে যাবে।

কিন্তু সেটা বিএনপি আর হতে দেবেনা। একজন নেতা বাহিরে থাকলে সেই নেতাই দেশের জনগণকে নিয়ে এই সরকারকে ক্ষমতা থেকে বিতারিত করবে। বিএনপি এক দফার আন্দোলন করছে। এই আন্দোলনে অবশ্যই সফলকাম হবে উল্লেখ করেন কেন্দ্র ঘোষিত সকল কর্মসূচীতে নেতাকর্মীদের রাজপথে থাকার আহ্বান জানান। সেইসাথে বেগম খালেদা জিয়াসহ বিএনপি, অঙ্গ ও সহেযাগি সংগঠনের আটককৃত নেতাকর্মীদের নি:শর্ত মুক্তি কামনা করেন প্রধান অতিথি।

রাজশাহী মহানগর বিএনপি’র যুগ্ম আহ্বায়ক ওয়ালিউল হক রানার সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমটির বন ও পিরেবশ বিষয়ক সম্পাদক, রাজশাহী মহানগর বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক ও রাসিক সাবেক মেয়র মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর বিএনপি’র সদস্য সচিব মামুন অর রশিদ মামুন, যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম শাফিক, জয়নাল আবেদিন শিবলী, যুবদল কেন্দ্রীয় কমিটির রাজশাহী বিভাগীয় সহ-সভাপতি ও রাজশাহী মহানগর যুবদলের আহ্বায়ক মাহফুজুর রহমান রিটন, মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আসাদুজ্জামান, মহানগর কৃষক দলের আহ্বায়ক শরফুজ্জামান শামীম ও শ্রমিক দলের সভাপতি রফিকুল ইসলাম পাখিসহ বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin