নিজস্ব প্রতিবেদক: এই অবৈধ সরকার তাঁর ক্ষমতাটাকে টিকিয়ে রাখতে এবং আগামী নির্বাচনে ফাঁকা মাঠে গোল দেয়ার অভিপ্রায়ে বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীদের বিনা কারনে জেল প্রদান করছে। চলতি মাসের ২৪ তারিখ রাজশাহীতে একই ধরনের ঘটনা ঘটছে। বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও রাজশাহী জেলা বিএনপি’র আহ্বায়ক আবু সাইদ চাঁদকে অর্থ আত্মস্বাতের মামলায় তিন বছরের সশ্রম কারাদন্ড দিয়েছে রাজশাহী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মারুফ আল্লাম। সেইসাথে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানা অনাদায়ে আরো এক মাসের সশ্রম কারাদন্ড প্রদান করা হয়।
একজন অরাজনৈতিক ব্যক্তি, ব্যবসায়ী ও নির্যাতনকারী এই ফাসিস্ট সরকারের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ারের নির্দেশে বিচারক এই রায় প্রদান করেন। মঙ্গলবার রাজশাহী মহানগরের মালোপাড়াস্থ বিএনপি দলীয় কার্যালয়ে আবু সাইদ চাঁদ এর নিশর্ত মুক্তি এবং এর তীব্র নিন্দা ও আগামীতে করনীয় বিষয়ে রাজশাহী মহানগর বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের আয়োজনে সংবাদ সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা, সাবেক মেয়র ও সংসদ সদস্য মিজানুর রহমান মিনু প্রধান অতিথির বক্তব্যে এই কথাগুলো বলেন।
তিনি বলেন, রাজশাহীর চারঘাট উপজেলার শলুয়া ইউনিয়নের বামনদীঘি চরঝিকড়া টেকনিক্যাল স্কুলের শিক্ষক-কর্মচারী নিয়োগ বিষয়ে ১৪লক্ষ ৫২হাজার টাকা অনিয়মের অভিযোগ এনে ২০০৭ সালে এই মামলা করা হয়। মামলাটি করেন মাসুদ রানা নামে এক ব্যক্তি। এই মামলায় অন্য দুইজন আসামী অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলিমুদ্দিন ও বিএনপি নেতা ও বর্তমানে নাওদারা দ্বিমুখি উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক ও ওয়াজনবীকে বেকসুর খালাস প্রদান করেন আদালত।
তিনি আরো উল্লেখ করেন আদালতে মামলা নং-সি.আর-২৬২/২০০৭(চারঘাট)মামলাটি বিচারাধীন ছিলো। কিন্তু গত ১৩-০৭-২০২৩ ইং তারিখে বাদী মাসুদ রানা আদালতে উপস্থিত হয়ে লিখিত দরখাস্ত সহকারে মামলাটি প্রত্যাহারের আবেদন করেন। এ বিষরেয় বিজ্ঞ আদালত অত্র তারিখে বাদীর জবানবন্দী গ্রহন করেন। এর পরেও তিনি মামলাটি প্রত্যাহারের আদেশ তিনি দেননি। ছটিতে থেকে বিচারিক কাজে যোগদান কওে বিচারক বিষয়টি নিয়ে গড়িমশি করেন। এই মামলার বাদী গত ২৫-০৭-২০২৩, ১৮-০৮-২০২৩, ২১-০৮-২০২৩, ২৭-০৮-২০২৩, ৩১-০৮-২০২৩, ০৭-০৯-২০২৩ ও ১১-০৯-২০২৩ ইং তারিখে এই মামলার দিনধার্য করা থাকলেও বাদী বা কোন সাক্ষীই বিজ্ঞ আদালতে হাজিরা প্রদান করেননি। ফৌজদারী ৪৪৭ ধরা অনুযায়ী বিনা পদক্ষেপে বাদী পর পর তিন কার্যদিবস গড় হাজির থাকলে মামলা খারিজ হয়ে যায়।
তিনি আরো উল্লেখ করেন মামলাটি শোনানীর জন্য আইনজীবীগন আবেদন করলেও তা খারিজ করে দেন। পরে চাঁদ এর আইনজীবীগণ ৫২৬ ধারা অনুযায়ী মামলাটি অন্য আদালতে নিতে চেয়ে আবেদন করলে বিচারক তা খারিজ করে দেন। সম্পূর্ন রাজনৈতিকভাবে চাঁদের বিরুদ্ধে এই রিায় প্রদান করা হয়। তিনি বলেন, চাঁদ একজন জাতীয় বীর। তাঁকে এই ফরমায়েশি রায়ে দিয়ে আটকিয়ে রাখতে পারবেনা। আগামী এক তারিখের সমাবেশে মাধ্যমেই তাঁর মুক্তির পথ সুগম করা হবে বলে উল্লেখ করেন তিনি। সেইসাথে রায়ের বিরুদ্দে আবারও তিনি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও রাজশাহী জেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম মার্শাল এর সভাপতিত্বে সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক সৈয়দ শাহীন শওকত, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও রাজশাহী জেলা বিএনপি’র সদস্য দেবাশিষ রায় মধু, জেলা বিএনপি’র সদস্য সচিব অধ্যাপক বিশ^নাথ সরকার, মহানগর বিএনপি’র সদস্য সচিব মামুন অর রশিদ মামনু, জেলা বিএনপি’র সদস্য সৈয়দ মোহাম্মদ মহসিন, রায়হানুল আলম রায়হান, গোলাম মোস্তফা মামুন, তাজমুল তান টুটুল, তোফায়েল হোসেন রাজু, জাকিরুল ইসলাম বিকুল, কৃষক দল কেন্দ্রীয় সংসদের রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও রাজশাহী জেলা কৃষক দলের সাবেক আহ্বায়ক আলামিন সরকার টিটু, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাসুদুর রহমান লিটন, জেলা মহিলা দলের সভাপতি এডভোকেট সামসাদ বেগম মিতালী ও জেলা ছাত্রদলের আহ্বায়ক শামীম সরকার।