রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত মালিক-শ্রমিকদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে রাজশাহী থেকে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ কেশরহাট পৌরসভাকে আধুনিকায়ন করা হবে: এমপি মিলন রাজশাহীতে সিএনজি মালিক সমিতির উদ্যোগে চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন রাজশাহী আরডিএ পার্কের পুকুরে মাছ অবমুক্ত ও বৃক্ষরোপর করেন আরডিএ চেয়ারম্যান

একদিনে শনাক্ত সাড়ে ৪ হাজার ছাড়ালো, মৃত্যু ৭৮

  • প্রকাশ সময় সোমবার, ২১ জুন, ২০২১
  • ৪৪৯ বার দেখা হয়েছে

 

এস.আর.ডেস্ক: গত ২৪ ঘণ্টায় করোনায় নতুন করে শনাক্ত হয়েছেন চার হাজার ৬৩৬ জন। আজ সোমবার (২১ জুন) এই তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর। গত ২৪ ঘণ্টায় শনাক্তের সংখ্যা আগের দিনের চেয়ে প্রায় এক হাজার বেশি। রোববার (২০ জুন) একদিনে তিন হাজার ৬৪১ জন শনাক্তের খবর জানিয়েছিল স্বাস্থ্য অধিদফতর। এর আগে সর্ববেশষ গত ২০ এপ্রিল ২৪ ঘণ্টায় চার হাজার ৫৬৯ জন শনাক্ত হওয়ার তথ্য জানিয়েছিল অধিদফতর।
তবে গত ২৪ ঘণ্টায় নতুন করে শনাক্ত বাড়লেও কমেছে মৃত্যু। গত ২৪ ঘণ্টায় ৭৮ জন করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। তার আগের ২৪ ঘণ্টায় ৮২ জনের মৃত্যুর কথা জানানো হয়েছিল। গত ২৪ ঘণ্টায় পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার ১৯ দশমিক ২৭ শতাংশ। এখন পর্যন্ত শনাক্তের হার ১৩ দশমিক ৪৮ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯১ দশমিক ৭৩ শতাংশ আর শনাক্ত বিবেচনায় মৃত্যু হার ১ দশমিক ৫৯ শতাংশ।
দেশে বর্তমানে ৫২৮টি পরীক্ষাগারে করোনার নমুনা পরীক্ষা করা হচ্ছে জানিয়ে স্বাস্থ্য অধিদফতর জানায়, এর মধ্যে আরটি-পিসিআরের মাধ্যমে হচ্ছে ১২৬টি পরীক্ষাগারে, জিন এক্সপার্ট মেশিনের মাধ্যমে ৪৬টি পরীক্ষাগারে এবং র‌্যাপিড অ্যান্টিজেনের মাধ্যমে ৩৫৬টি পরীক্ষাগারে পরীক্ষা করা হচ্ছে।
গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৭৮ জনের মধ্যে পুরুষ ৫৬ জন আর নারী ২২ জন। দেশে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে পুরুষ মারা গেলেন নয় হাজার ৭৬৮ জন আর নারী মারা গেলেন তিন হাজার ৮৫৮ জন। গত ২৪ ঘণ্টার মৃতদের মধ্যে ষাটোর্ধ্ব রয়েছেন ৩৯ জন। এছাড়া ৫১ থেকে ৬০ বছর বয়সী ২৩ জন, ৪১ থেকে ৫০ বছর বয়সী আট জন, ৩১ থেকে ৪০ বছর বয়সী সাতজন আর ২১ থেকে ৩০ বছর বয়সী একজন মারা গেছেন।
বিভাগ বিশ্লেষণে দেখা যায় মৃতদের মধ্যে ঢাকা বিভাগে ২৩ জন, চট্টগ্রাম বিভাগের ১১ জন, রাজশাহী বিভাগের ১৫ জন, খুলনা বিভাগের ১৪ জন, বরিশাল বিভাগের তিনজন, সিলেট বিভাগের দুইজন, রংপুর বিভাগের নয়জন আর ময়মনসিংহ বিভাগের একজন। ৭৮ জনের মধ্যে সরকারি হাসপাতালে মারা গেছেন ৬৩ জন, বেসরকারি হাসপাতালে মারা গেছেন নয়জন আর বাড়িতে মারা গেছেন ছয়জন।

 

 

 

 

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin