বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীতে পূর্ণ সামরিক মর্যাদায় নিহত সেনাসদস্য রিফাতের দাফন সম্পন্ন রোটারি ক্লাব অব রাজশাহী সেন্ট্রাল এর পোষাক বিতরণ চট্টগ্রামে নিহত সেনাসদস্য তাসনিম রিফায়াতের গ্রামের বাড়ি রাজশাহীতে শোকের মাতম পদ্মার পানিতে ডুবেছে ঘর, পানিবন্দী মানুষের পাশে জেলা প্রশাসক শিশুর সার্বিক বিকাশ নিশ্চিতে প্রাতিষ্ঠানিক সমন্বয় জোরদারের আহ্বান বিএমডিএ’র মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত রাজশাহী বোর্ডে পুনর্নিরীক্ষিত খাতা পুনরায় দেখার অভিযোগ পবা মোহনপুরের প্রতিটা কমিউনিটি ক্লিনিকের আধুনিকায়ন করা হবে পবার চর মাঝার দিয়ারে ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধনীতে : এমপি মিলন রাজশাহীর বারাহী, নবগঙ্গা ও বারনই নদীর দূষণ বন্ধের দাবীতে নওহাটায় মানববন্ধন অসুস্থ স্বেচ্ছাসেবক দল নেতা জয়নাল এর পাশে বিএনপি নেতা সুলতান

এখনো ভোট দিতে পারেনি তেত্রিশ বছরের যুবকরা, রোড মার্চ সফল করতে রাজশাহীতে সংবাদ সমেম্মলনে: নয়ন

  • প্রকাশ সময় শনিবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৩
  • ২৬৩ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রোববার রাজশাহী বিভাগীয় রোড মার্চ অনুষ্ঠিত হবে। এই রোড মার্চ সফল করতে শনিবার দুপুর ২টায় রাজশাহী বিএনপি দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। রাজশাহী জেলা ও মহানগর যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের আয়োজনে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি নূরুল ইসলাম নয়ন। তিনি বলেন, তরুনরাই পারে বাংলাদেশকে নতুন করে বিনিমার্নে। এ লক্ষ নিয়ে বাংলার রাখাল রাজা বিএনপি’র প্রতিষ্ঠা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছাত্রদল গঠন করেছিলেন। এভাবে পর্যায়ক্রমে যুবদল ও স্বেচ্ছাসেবকদল সহ অন্যান্য দল গঠন করেন। তরুনদের মূল্যায়নের মাধ্যমে যুদ্ধবিধস্ত বাংলাদেশকে বিনিমার্ণে কাজ শুরু করেছিলেন।

তিনি বলেন, এই সরকার তরুন সমাজকে ধ্বংস করে ফেলেছে। যে তরুনের বয়স এখন ৩৩ বছর, সে তরুন এখনো তার ভোটচাধিকার প্রয়োগ করতে পারেনি। এই ফাসিস্ট সরকারের দূর্নীতি ও অন্যায়ের প্রতিবাদ করায় অনেক তরুনকে কারাগারে প্রেরণ করা হয়েছে। করা হচ্ছে নির্যাতন, খুন ও গুম। আজকের তরুনরা না পচ্ছে চাকরী। না পারছেন দেশের কাজে লাগতে। এই তরুন সমাজকে দেশের কাজে লাগানোর জন্য এবং আগামীর নেতৃত্ব তৈরী করার জন্য বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান আগামীর রাষ্ট্র নায়ক তারেক রহমান তরুনদের রাজনীতি নিয়ে আসছেন। তিনি বলেন, তারুন্যের সমাবেশের সাফল্যের ধারাবাহিকতায় তারেক রহমান তারুন্যের রোড মার্চ ঘোষনা করেছেন।

তিনি বলেন, শনিবার রংপুরে তারুন্যের রোড মার্চে জনতার ঢল শুরু হয়েছে। রোববার বগুড়া থেকে রোড মার্চ শুরু হবে। এপরর পর্যায়ক্রমে গাবতলী, সান্তাহার, নওগাঁর নওহাটা মোড়, মান্দা ফেরিঘাট ও কেশরহাটে পথসভা করে রাজশাহী পাঠানপাড়াস্থ কেন্দ্রীয় ঈদগাহের সামনে এসে শেষ হবে। সেখানেই হবে সমাবেশ হবে। প্রধান অতিথি বিএনপি’র মহাসচিব ফকরুল ইসলাম আলমাগীর এর বক্তব্যের মাধ্যমে রোড মার্চ শেষ হবে। তিনি বলেন, তিনবারের সফল সাবেক প্রধান মন্ত্রী গণতন্ত্রের মা বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া বর্তমানে অত্যন্ত অসুস্থ। তিনি হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

বাংলার মানুষ তাঁর সুস্থ্যতা কামনা করছেন। আর তিনি হাসপাতালে শুয়ে শত অসুস্থ্যতার মাঝেও বাংলাদেশের মানুষের মুক্তি কামনা করছেন। বেগম জিয়ার এই আশা বাস্তবে রুপ দিতে বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠন এক দফা আন্দোলন করছেন। এই আন্দোলনের মাধ্যমে এ দেশের মানুষ কথা বলতে, পারবে, স্বাধীনভাবে চলতে পারবে। সেইসাথে এই ফ্যাসিবাদ সরকারের পতন নিশ্চিত করা লক্ষেই এই ধরনের আন্দোলন আরো বেগমান করতে এই ধরনের কর্মসূচী কাস্তবায়ন করা হচ্ছে। রোববারের রোড মার্চ সর্বাত্বকভাবে তুলে ধরার জন্য সাংবাদিকদের তিনি অনুরোধ করেন।

যুবদল কেন্দ্রীয় কমিটির রাজশাহী বিভাগীয় সহ-সভাপতি ও রাজশাহী মহানগর যুবদলের আহ্বায়ক মাহফুজুর রহমান রিটন এর সঞ্চালায় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক সৈয়দ শাহীন শওকত, রাজশাহী মহানগর বিএনপির আহ্বায়ক এডভোকেট এরশাদ আলী ঈশা, রাজশাহী মহানগর বিএনপির সদস্য সচিব মামুন-অর-রশীদ, জেলা বিএনপি’র সদস্য সৈয়দ মোহাম্মদ মহসিন ও গোলাম মোস্তফা মামুন কৃষকদল কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক ও জেলা কৃষক দলের সাবেক আহ্বায়ক আল আমিন সরকার টিুটু।

আরো উপস্থিত ছিলেন যুবদল কেন্দ্রীয় কমিটির সহ-বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক কে.এম.এস মুাসাব্বির সাফি, স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি এম জি মামসুম রাসেল, রাজশাহী জেলা যুবদলের আহ্বায়ক মাসুদও রহমান সজন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক ফয়সাল সরকার ডিকো, রাজশাহী মহানগর যুবদলের সদস্য সচিব রফিকুল ইসলাম রবি, রাজশাহী জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাসুদুর রহমান লিটন, মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আসাদুজামান জনি, ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মাহবুবুল আলম মাহবুব ও যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল হুদা, মহানগর ছাত্রদলের সভাপতি আকবর আলী জ্যাকি ও সাধারণ সম্পাদক খন্দকার মাকসুদুর রহমান সৌরভ, জেলা ছাত্রদলের আহ্বায়ক শামীম সরকার ও সদস্য সচিব আলামিনসহ জেলা ও মহানগর বিএনপি অঙ্গ ও সহযোগি সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin