বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
চট্টগ্রামে নিহত সেনাসদস্য তাসনিম রিফায়াতের গ্রামের বাড়ি রাজশাহীতে শোকের মাতম পদ্মার পানিতে ডুবেছে ঘর, পানিবন্দী মানুষের পাশে জেলা প্রশাসক শিশুর সার্বিক বিকাশ নিশ্চিতে প্রাতিষ্ঠানিক সমন্বয় জোরদারের আহ্বান বিএমডিএ’র মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত রাজশাহী বোর্ডে পুনর্নিরীক্ষিত খাতা পুনরায় দেখার অভিযোগ পবা মোহনপুরের প্রতিটা কমিউনিটি ক্লিনিকের আধুনিকায়ন করা হবে পবার চর মাঝার দিয়ারে ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধনীতে : এমপি মিলন রাজশাহীর বারাহী, নবগঙ্গা ও বারনই নদীর দূষণ বন্ধের দাবীতে নওহাটায় মানববন্ধন অসুস্থ স্বেচ্ছাসেবক দল নেতা জয়নাল এর পাশে বিএনপি নেতা সুলতান আন্তর্জাতিক মানের ট্রেনিং-এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় রাজশাহীতে সারের কোনো সংকট নেই: বিভাগীয় কমিশনার

এমপি আয়েনের বিরুদ্ধে তৃণমূল নেতাদের ক্ষোভ

  • প্রকাশ সময় সোমবার, ৩১ জুলাই, ২০২৩
  • ২৬৬ বার দেখা হয়েছে

 

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের সংসদ সদস্য (এমপি) আয়েন উদ্দিনের বিরুদ্ধে নিজ দলের নেতাকর্মীদের নির্যাতন, বিএনপি-জামায়াতের অনুসারীদের দলে অনুপ্রেবেশসহ নিয়োগ ও পদ বাণিজ্যের মাধ্যমে অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে। সোমবার বেলা সাড়ে ১১টার দিকে মোহনপুর উপজেলা আওয়ামী লীগের নির্যাতিত নেতাকর্মীদের ব্যানারে রাজশাহী নগরীর সাহেব বাজার এলাকায় মানববন্ধনে এই অভিযোগ করেন মোহনপুর উপজেলা আওয়ামী লীগের কয়েকজন নেতা।

মানববন্ধনে জেলা আওয়ামী লীগের বহিষ্কৃত সদস্য সুরঞ্জিত সরকার, কৃষক লীগের মহিলা বিষয়ক সম্পাদিকা শেখ হাবিবা, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আহসান হাবিব রনি, হিন্দু বৌদ্ধ ঐক্য পরিষদের যুগ্ম সম্পাদক সূর্যকান্ত হালদার, বঙ্গবন্ধু সৈনিক লীগের সদস্য অরুন কুমার ও বাদশাসহ আরও অনেকে উপস্থিত ছিলেন। জেলা আওয়ামী লীগের বহিষ্কৃত সদস্য সুরঞ্জিত সরকার দাবি করেন, তাকে নানাভাবে হয়রানি করা হচ্ছে। ফেসবুকে তার ধর্ম নিয়ে নানা কুমন্তব্য করা হচ্ছে। ২০১৮ সালে পৌর নির্বাচনে নৌকা প্রতীক পেলেও এমপি আয়েন তার বিরুদ্ধে কাজ করেন এবং এমপি তার প্রার্থীকে জয়ী করতে সব ধরণের অপতৎপরতা চালান। এমনকি এমপি তার পেটোয়া বাহিনী দিয়ে মেরে তাকে পঙ্গু করে ফেলেছেন। কৃষক লীগের মহিলা বিষয়ক সম্পাদিকা শেখ হাবিবা বলেন, এমপির অনিয়মের বিরুদ্ধে সোচ্চার থাকায় তার পেছনে এমপি তার পেটোয়া বাহিনী লেলিয়ে দেন। তারা তাকে মরধর করে এবং শেষ পর্যন্ত মিথ্যা মামলায় কারাগারে পাঠায়।

এ সময় বাবলুর রহমানের লেখা ‘একত্তরে মোহনপুর’ নামক একটি বইয়ের উদ্ধৃতি দিয়ে মানববন্ধনে অংশগ্রহণকারীরা বলেন, বাইটির ১৪৮ নম্বর পাতায় মোহনপুরে পাকিস্তানের পিস কমিটির সদস্য হবির মণ্ডলের যে নির্যাতনের বর্ণনা দেওয়া হয়েছে, ওই ব্যক্তিই আয়েন উদ্দিনের বাবা।

এ বিষয়ে এমপি আয়েন উদ্দিন বলেন, পরপর তিন বার প্রধানমন্ত্রী আমাকে পবা-মোহনপুর আসনে আওয়ামী লীগের মনোনয়ন দিয়েছেন। আমি যদি পিস কমিটির বা রাজাকারের ছেলে হতাম তবে তিনি আমাকে নৌকা প্রতীকের দায়িত্ব দিতেন না। আমি ছাত্রলীগ থেকে উঠে আসা মানুষ। তত্বাবধায়ক সরকারের আমলে আমার নামে একাধিক মামলা হয়েছে, আওয়ামী লীগ করার দোষে জেলে গেছি। এক সময় জামায়াত-বিএনপির ঘাঁটি হিসেবে পরিচিত ছিল এই দুই এলাকা। আমি এমপি হওয়ার পর এলাকার চিত্র পাল্টে গেছে। প্রধানমন্ত্রীর উন্নয়নের বার্তা সবার ঘরে ঘরে পৌঁছে দেওয়া হয়েছে। সাধারণ মানুষ এখন জানেÑ নৌকা মানে উন্নয়ন। এলাকার উন্নয়নে নৌকার প্রর্থীর বিকল্প নাই। যারা অভিযোগ করছে, তারা একটি পক্ষের হয়ে নানা অপবাদ বা কুৎসা রটিয়ে বেড়াচ্ছে। যা স্থানীয়রা সবাই জানেন বলে দাবী করেন তিনি।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin