নিজস্ব প্রতিবেদক: বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ত্রান ও পুনর্বাসন বিষয়ক সহ-সম্পাদক, রাজশাহী মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, পবা-মোহনপুর আসনের সংসদ সদস্য ও পানিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এডভোকেট মোহাম্মদ শফিকুল হক মিলন এর ৫৮তম জন্মবার্ষিকী। তাঁর জন্মবার্ষিকী উপলক্ষে বিভিন্ন সংগঠন, সরকারী-বেসরকারী প্রতিষ্ঠান ও ব্যক্তি পর্যায়ে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান । শনিবার দিবাগত রাত ১২টা থেকে তাঁকে এই ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো শুরু হয়।
এছাড়াও বিকেলে যুবদল রাজশাহী মহানগর শাখা, পবা উপজেলা প্রশাসন ও মোহনপুর উপজেলা প্রশাসনের পক্ষ থেকেও সংসদ সদস্যকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়। তাঁকে শুভেচ্ছা ও অভিনন্দ জানানোর জন্য সবাইকে ধন্যবাদ জানান। সেইসাথে তিনি যেন সুস্থ শরীরে দেশ ও পবা-মোহনপুরবাসীর সেবা করে যেতে পারেন সেজন্য সবার নিকট দোয়া প্রার্থনা করেন। সেইসাথে দেশ গড়তে সবাইকে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার আহ্বান জানান।
এ সময়ে রাজশাহী মহানগর যুবদলের আহ্বায়ক শরিফুল ইসলাম জনি, যুগ্ম-আহ্বায়ক সোহেল রানা,যুগ্ম আহ্বায়ক শ্যামল শেখ, মুজিবুল হক মিলন ও নাফিজ ইমতিয়াজ ড্যানী, ১৬নং ওয়ার্ড যুবদলের আহ্বায়ক শামিম হোসেনসহ যুবদলের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।