রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত মালিক-শ্রমিকদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে রাজশাহী থেকে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ কেশরহাট পৌরসভাকে আধুনিকায়ন করা হবে: এমপি মিলন রাজশাহীতে সিএনজি মালিক সমিতির উদ্যোগে চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন রাজশাহী আরডিএ পার্কের পুকুরে মাছ অবমুক্ত ও বৃক্ষরোপর করেন আরডিএ চেয়ারম্যান

এস.এস.সি-তে গোল্ডেন এ প্লাস পেয়েছে সাদাব

  • প্রকাশ সময় মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬
  • ১০৮ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী সরকারি মডেল স্কুল এন্ড কলেজ এর মানবিক বিভাগের মেধাবী শিক্ষার্থী সামিন ইয়াসার সাদাব এবারের এসএসসি পরীক্ষায় গোল্ডেন এ প্লাস পেয়েছে। সে মোট ১১৩১ নম্বর পেয়ে এই অসাধারণ ফলাফল অর্জন করেছে। তার বাড়ি রাজশাহীর কাজিহাটায়।

সামিন ইয়াসার সাদাবের বাবা সারওয়ার হোসেন জুয়েল একজন ব্যবসায়ী এবং মা নায়ার রহমান রাজশাহী সরকারি মডেল স্কুল এন্ড কলেজের প্রাক্তন শিক্ষিকা। সন্তানের এমন সাফল্যে তার পরিবার, আত্মীয়স্বজন, শিক্ষক ও শুভাকাঙ্ক্ষীরা অনেক আনন্দিত।

সামিন ইয়াসার সাদাবের জীবনের লক্ষ্য অর্থনীতি বিষয়ে উচ্চতর ডিগ্রি অর্জন করা। আর ভবিষ্যতে অর্জিত জ্ঞান ও দক্ষতাকে কাজে লাগিয়ে একটি আইটি ফার্ম পরিচালনা করা।

সামিন তার এই সাফল্যের জন্য বাবা-মা, শিক্ষকমণ্ডলী এবং শুভাকাঙ্ক্ষীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে। সে ভবিষ্যতে আরও ভালো ফলাফল অর্জন করে দেশ ও সমাজের জন্য কাজ করতে চায়।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin