রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত মালিক-শ্রমিকদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে রাজশাহী থেকে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ কেশরহাট পৌরসভাকে আধুনিকায়ন করা হবে: এমপি মিলন রাজশাহীতে সিএনজি মালিক সমিতির উদ্যোগে চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন রাজশাহী আরডিএ পার্কের পুকুরে মাছ অবমুক্ত ও বৃক্ষরোপর করেন আরডিএ চেয়ারম্যান

ওলামাদল রাজশাহী বিভাগীয় কমিটির প্রস্তুতিমুলক সভা

  • প্রকাশ সময় রবিবার, ১ ডিসেম্বর, ২০২৪
  • ২৩৭ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: ২৮ডিসেম্বর অনুষ্ঠিত হবে বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামাদল রাজশাহী বিভাগীয় কমিটির কর্মীসভা। এই কর্মীসভা সফল করতে রোববার বেলা ১১টায় রাজশাহী মালোপাড়াস্থ সাবেক বৃটিশ কাউন্সিল হলরুমে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দলের আহ্বায়ক আলহাজ¦ মাওলানা কাজী সেলিম রেজা। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদশে জাতীয়তাবাদী ওলামা দলের সদস্য সচিব এডভোকেট মাওলানা মোহাম্মদ কাজী আব্দুল হোসেন।

বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল রাজশাহী বিভাগীয় কমিটির আয়োজনে সভায় সভাপতিত্ব করেন ওলামা দল রাজশাহী জেলা শাখার আহ্বায়ক মাওলানা তাজউদ্দীন খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওলামা দল কেন্দ্রীয় কমিটির সদস্য মাওলানা এনামুলক মাজেদী। সভা পরিচালনা করেন ওলামা দল কেন্দ্রীয় কমিটির সদস্য এনামুল হক। এছাড়াও ওলামা দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

সভায় অতিথিবৃন্দ বলেন, জাতীয়তাবাদী ওলামা দল সহযোগি সংগঠন নয়। এটা বিএনপি’র অঙ্গ সংগঠন। এজন্য ওলামা দলকে বিএনপি’র অন্যান্য অঙ্গ সংগঠনের মত করে গড়ে তুলতে হবে। এজন্য সবাইকে এক সাথে কাজ করতে হবে। আর বিভাগীয় সভা সফল করতে সবাইকে মাঠে কাজ করার আহ্বান জানান তারা।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin