বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
চট্টগ্রামে নিহত সেনাসদস্য তাসনিম রিফায়াতের গ্রামের বাড়ি রাজশাহীতে শোকের মাতম পদ্মার পানিতে ডুবেছে ঘর, পানিবন্দী মানুষের পাশে জেলা প্রশাসক শিশুর সার্বিক বিকাশ নিশ্চিতে প্রাতিষ্ঠানিক সমন্বয় জোরদারের আহ্বান বিএমডিএ’র মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত রাজশাহী বোর্ডে পুনর্নিরীক্ষিত খাতা পুনরায় দেখার অভিযোগ পবা মোহনপুরের প্রতিটা কমিউনিটি ক্লিনিকের আধুনিকায়ন করা হবে পবার চর মাঝার দিয়ারে ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধনীতে : এমপি মিলন রাজশাহীর বারাহী, নবগঙ্গা ও বারনই নদীর দূষণ বন্ধের দাবীতে নওহাটায় মানববন্ধন অসুস্থ স্বেচ্ছাসেবক দল নেতা জয়নাল এর পাশে বিএনপি নেতা সুলতান আন্তর্জাতিক মানের ট্রেনিং-এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় রাজশাহীতে সারের কোনো সংকট নেই: বিভাগীয় কমিশনার

কমিটি গঠনের লক্ষে বিএনপি ৮নং ওয়ার্ডের কর্মী সভা

  • প্রকাশ সময় রবিবার, ১৩ আগস্ট, ২০২৩
  • ২৬২ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী মহানগর বিএনপি’র অন্তর্গত ৮নং ওয়ার্ড বিএনপি’র কর্মী সভা রোববার বাদ আসর কাজিহাটা মালঞ্চ কথা টাওয়ারে অনুষ্ঠিত হয়। দলের সাংগঠনিক তৎপরতা বৃদ্ধি এবং দলকে সুসংগঠিত ও গতিশীল করার লক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন মহানগর বিএনপি’র সাবেক সহ-সভাপতি তাজুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর বিএনপি’র আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা এডভোকেট এরশাদ আলী ঈশা। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর বিএনপি’র যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন।

৮নং ওয়ার্ড বিএনপি’র আয়োজনে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর বিএনপি’র সদস্য সচিব মামুন-অর- রশিদ মামুন, যুগ্ম আহ্বায়ক ওয়ালিউল হক রানা, শফিকুল ইসলাম শাফিক ও জয়নাল আবেদীন শিবলী, ৬নং ওয়ার্ড বিএনপি’র সাবেক সভাপতি গোলাম নবী গোলাপ, ৭নং ওয়ার্ড বিএনপি’র সাবেক সভাপতি বজলুর রহমান কচি, মহানগর কৃষক দলের আহ্বায়ক শরফুজ্জামান শামীম, মহানগর মহিলা দলের যুগ্ম সাধারণ সম্পাদক জান্নাতুল ফেরদৌস, মহানগর জাসাস এর সদস্য সচিব সেলিম রেজা ও মহানগর তাঁতী দলের আহ্বায়ক আরিফুল শেখ বনি। মহানগর বিএনপি’র সদস্য সানাউদ্দীন রতনের সঞ্চালনায় মহানগর বিএনপি’র অন্যান্য সদস্য এবং অত্র ওয়ার্ড বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের অন্যান্য নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি বলেন, এই সরকার বিএনপিকে নিশ্চিন্থ করার ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। বিএনপি’র নিবন্ধন বাতিলের জন্য যুবলীগ স্বরাষ্ট্রমন্ত্রণালয়ে স্বারকলিপি দিয়েছে। এ থেকেই বোঝা যায় বিএনপিকে এই বিনা ভোটের সরকার কত ভয় পায়। ক্ষমতা ও দেশ ছেড়ে পালানোর ভয়ে এখন পাগলের প্রলাপ বকতে শুরু করেছে। বিএনপি দেশের মধ্যে সব থেকে জনপ্রিয় ও গণতন্ত্রে বিশ^াসী একটি দল। এই দলের পরিচয় সারাবিশে^। সারাবিশ^ বিএনপি’র প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্টকে ভালভাবে চেনেন এবং জানেন। শুধু তাই নয় বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া বিশ^ব্যাপি দেশনেত্রী ও গণতন্ত্রের মাতা হিসেবে পরিচিতি পেয়েছে। অথচ এই দলকে তারা বাতিল করার দিবা স্বপ্ন দেখছে বলে উল্লেখ করেন তিনি।

তিনি আরো বলেন, বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীরা এখন সক্রিয়। একদফা দাবী নিয়ে মাঠে রয়েছে। এর সাথে সমমনা দলগুলো যুগোপদ আন্দোলন করছে। এই সরকারকে ক্ষমতা থেকে বিদায় করা এখন সময়ের ব্যাপার মাত্র। এই ফ্যাসিস্ট সরকারকে দেশ থেকে চিরতরে বিদায় করে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার ও দেশের মানুষের মুক্তি, বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনার আন্দোলনে সবাইকে রাজপথে নামার আহ্বান জানান তিনি। সেইসাথে বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের আটককৃত নেতৃবৃন্দেও নি:শর্ত মুুক্তি দাবী করেন তিনি। বক্তব্য শেষে বিএনপি’র কমিটি গঠনের লক্ষে আহ্বায়ক ও সদস্য সচিব পদের জন্য নাম আহ্বান করা হয়। এতে নেতৃবৃন্দ স্ব স্ব পদে নাম প্রদান করেন।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin