বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীতে পূর্ণ সামরিক মর্যাদায় নিহত সেনাসদস্য রিফাতের দাফন সম্পন্ন রোটারি ক্লাব অব রাজশাহী সেন্ট্রাল এর পোষাক বিতরণ চট্টগ্রামে নিহত সেনাসদস্য তাসনিম রিফায়াতের গ্রামের বাড়ি রাজশাহীতে শোকের মাতম পদ্মার পানিতে ডুবেছে ঘর, পানিবন্দী মানুষের পাশে জেলা প্রশাসক শিশুর সার্বিক বিকাশ নিশ্চিতে প্রাতিষ্ঠানিক সমন্বয় জোরদারের আহ্বান বিএমডিএ’র মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত রাজশাহী বোর্ডে পুনর্নিরীক্ষিত খাতা পুনরায় দেখার অভিযোগ পবা মোহনপুরের প্রতিটা কমিউনিটি ক্লিনিকের আধুনিকায়ন করা হবে পবার চর মাঝার দিয়ারে ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধনীতে : এমপি মিলন রাজশাহীর বারাহী, নবগঙ্গা ও বারনই নদীর দূষণ বন্ধের দাবীতে নওহাটায় মানববন্ধন অসুস্থ স্বেচ্ছাসেবক দল নেতা জয়নাল এর পাশে বিএনপি নেতা সুলতান

কমিটি গঠনের লক্ষে বিএনপি ১৯নং (দক্ষিণ) ওয়ার্ডের কর্মী সভা

  • প্রকাশ সময় বৃহস্পতিবার, ৩১ আগস্ট, ২০২৩
  • ৩০৩ বার দেখা হয়েছে

 

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী মহানগর বিএনপি’র অন্তর্গত ১৯নং ওয়ার্ড বিএনপি’র (দক্ষিণ) কর্মী সভা বৃহস্পতিবার বাদ আসর শিরোইল কলোনী ১নং গলির মোড়ে অনুষ্ঠিত হয়। দলের সাংগঠনিক তৎপরতা বৃদ্ধি এবং দলকে সুসংগঠিত ও গতিশীল করার লক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন বিএনপি নেতা রবিউল ইসলাম রবি। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর বিএনপি’র আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা এডভোকেট এরশাদ আলী ঈশা। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর বিএনপি’র যুগ্ম আহ্বায়ক জয়নাল আবেদীন শিবলী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর বিএনপি’র সদস্য সচিব মামুন-অর- রশিদ মামুন, যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন, ওয়ালিউল হক রানা, আসলাম সরকার ও শফিকুল ইসলাম শাফিক। শাহ্ মখ্দুম থানা বিএনপি’র সাবেক সভাপতি ও রাসিক সাবেক কাউন্সিলর মনিরুজ্জামান শরীফ এর সঞ্চালনায় উপস্থিত ছিলেন মহানগর বিএনপি’র সদস্য রুবেল, জসিম ও শাহিনা আকতার রোজি, জেলা মহিলা দলের সদস্য খুকু ও মহানগর তাঁতী দলের আহ্বায়ক আরিফুল শেখ বনিসহ অত্র ওয়ার্ড বিএনপি’ অঙ্গ ও সহযোগি সংগঠনের অন্যান্য নেতাকর্মীবৃন্দ।

প্রধান অতিথি বলেন, এই সরকারের সময় একেবারেই সন্নিকটে। যে কোন সময়ে মসনদ তছনছ হয়ে যাবে। এজন্য এই সরকার এখন মরণ কামড় দেয়া শুরু করেছে। আবার গায়েবী মামলা ও পেইন্ডিং মামলায় আটক এবং দ্রুত সাজা প্রদান শুরু করেছে। এছাড়াও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নামে মিথ্যা ও ফরমায়েশি নাইকো দূর্নীতির মামলা চলমান করেছে। এগুলো করে আর লাভ হবেনা। দ্রুত সময়ের মধ্যে এই সরকারকে পদত্যাগ করতে হবে। সেইসাথে গঠিত হবে নির্দলীয় নিরপেক্ষ সরকার। সেই সরকারের অধিনে হবে নির্বাচন। এই নির্বাচন করতে বর্তমান ফ্যাসিস্ট সরকারকে কঠোর আন্দোলনের মধ্যে দিয়ে দ্রুত সময়ের মধ্যে বিতারিত করতে হবে। এই আন্দোলনে সবাইকে রাজপাথ থাকার আহ্বান জানান প্রধান অতিথি।
বক্তব্য শেষে আহ্বায়ক ও সদস্য সচিবের নাম দেয়া কথা বললে অত্র ওয়ার্ড হতে দুইজন আহ্বায়ক ও দুইজন সদস্য সচিবের নাম প্রস্তাব করেন জনগণ। পরবর্তীতে এই দুইজন এগারো সদস্য বিশিষ্ট কমিটি গঠন করবে এবং নির্বাচনের মাধ্যম্যে একটি পুর্নাঙ্গ কমিটির গঠন করবে বলে জানা গেছে।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin