নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর গোদাগাড়ীর কাঁকনহাটে কৃষক সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। বেসরকারী উন্নয়ন সংস্থা গ্রাম বিকাশ সংস্থার( জেবিকে) আয়োজনে এবং জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন ফাউন্ডেশন (জেআইসিএফ) কাঁকনহাট পৌর অডিটরিয়ামে সভায় সভাপতিত্ব করেন জেবিকে সংস্থার লাইফ প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী আবু জাফর। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোদাগাড়ী উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা সুব্রত সরকার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা ঠাকুর মার্ডি, গোদাগাড়ী উপজেলা পারগানা বাইসির সভাপতি বাবুলাল মুর্মু ও সাধারণ সম্পাদক দিনেশ হাঁসদা। অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রকল্প সমন্বয়কারী অনন্ত মুর্মু। এছাড়াও সংস্থার কর্মএলাকার কৃষক ও কৃষানীগণ উপস্থিত ছিলেন।

সভায় সংস্থার কার্যক্রম যেমন, বসত ভিটায় পুষ্টি বাগানের অগ্রগতি ও উপকারীতা, গরুর ভ্যাকসিন ও কৃমিনাশক ট্যাবলেট খাওয়ানো, গরুর ঘর সংস্কার, কেঁচো সার তৈরীর উপকারীতা, আধুনিক পদ্ধতিতে দেশী মুরগী পালন, হাঁস, কবুতর ও স্বাস্থ্যসম্মন উপায়ে শুকোর পালন, নিরাপদ সবজ্বি চাষ ও সঞ্চয়দল ব্যবস্থাপনা বিষয় নিয়ে আলোচনা হয়। সেইসাথে এই কার্যক্রম করার ফলে সুবিধাভোগিরা কতটুকু উপকৃত হয়েছে এবং সামনের দিনগুলোতে আরো কি কি ধরনের পদক্ষেপ নিলে আগামীতে আরো ভালভাবে এই প্রকল্প ও কার্যক্রম চলমান রাখা যাবে তা নিয়ে সবাই আলোচনা করেন। সভা শেষে আদিবাসী শিল্পিদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।