নিজস্ব প্রতিবেদক: রাসিক ৯নং ওয়ার্ডের উপনির্বানে রাসেল জামান টিফিন কেরিয়ার প্রতিক নিয়ে প্রতিদন্দিতা করছেন। তিনি আজ শুক্রবার রাজশাহী কলেজ মুসলিম হোস্টেল মাঠে তার নির্বাচনী ইস্তেহার ঘোষনা করেন।
ইস্তেহারে তিনি উল্লেখ করেন এলাকাবাসীর জন্য ফ্রি চিকিৎসার সু-ব্যবস্থা সপ্তাহে দুইদিন মেডিসিন এবং দুইদিন শিশুদের, ফ্রি এ্যম্বুলেন্স সুবিধা, পরিস্কার পরিচ্ছন্ন এলাকা গড়ে তোলা, মাদকাসক্ত যুবকদের ক্রীড়াঙ্গনে ফিরিয়ে আনা, এলাকার রাস্তা ঘাটের উন্নয়ন করা, ড্রেনেজ এর সু-ব্যবস্থা করা, ওয়ার্ডবাসীরর মধ্যে বঞ্ছিত বয়স্ক, প্রতিবন্ধি ও শিশুদের ভাতার আওতায় ফিরিয়ে আনা, নদীর পাড়কে আরও পর্যটনময় করে তোলা, বঞ্ছিত শিশুদের শতভাগ শিক্ষার আওতায় ফিরিয়ে আনা ও বিনোদনের জন্য বিভিন্ন খেলার প্রতিযোগিতার আয়োজন করা।

ইস্তেহারের সময় প্রায় দুই হাজার নারী পুরুষ উপস্থিত ছিলেন। তারা সবাই আবারও টিফিন কেরিয়ার মার্কায় ভোট দিয়ে রাসেল জামানকে বিজয়ী করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
ইস্তেহার শেষে বক্তব্যে তিনি রাসেল বলেন, নির্বাচনের দিন খুব সন্নিকটে। আর মাত্র চারদিন প্রচার প্রচারণা করা যাবে। পাঁচ তারিখ মধ্যরাত থেকে সকল প্রকার প্রচার প্রচারণা বন্ধ হয়ে যাবে। এই কয়দিন নির্বাচনী আচরণ বিধি মেনে উপস্থিত নারী ও পুরুষ কর্মী এবং ভোটারদের প্রচারনা এবং প্রতিটি বাড়ি বাড়িতে যেয়ে ভোটারদের নিকট টিফিন কেরিয়ার মার্কায় ভোট প্রার্থনা করার পরামর্শ দেন। সেইসাথে কোন প্রকার গুজবে কান না দেয়ার জন্য উপস্থিত সকলকে অনুরোধ করেন তিনি।