বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ১২:২২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
অসুস্থ বিএনপি নেতা বাদশার পাশে এমপি মিলন পবার খড়খড়ি এলাকার শ্রী শ্রী গোপালদেব ঠাকুর মন্দির পরিদর্শন করলেন এমপি মিলন অসুস্থ ভূমিমন্ত্রী মিনুর পাশে এমপি মিলন রাজশাহীতে আনন্দ-বিষাদে দেবী দুর্গাকে বিদায়: পদ্মায় প্রতিমা বিসর্জন ৫ দফা দাবিতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি কাঁকনহাট পৌর সাবেক মেয়র আব্দুল মজিদ এর ইন্তেকাল পবার বড়বিলের উন্নয়নে নানা পদক্ষেপ গ্রহন করা হবে: এমপি মিলন প্রধানমন্ত্রীকে ক্যাপ এবং গেঞ্জি উপহার বিএমডিএ এর সাথে রেহান আসিফ আসাদ মতবিনিময় সভা কৃষক ও কৃষি বাঁচলে দেশ বাঁচবে, রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে জনসভায় প্রধানমন্ত্রী

কাবুল থেকে শিগগিরই ফিরছেন ১২ বাংলাদেশি

  • প্রকাশ সময় শনিবার, ২৮ আগস্ট, ২০২১
  • ৩৮৬ বার দেখা হয়েছে

এস.আর.ডেস্ক: কাবুল থেকে খুব শিগগিরই ফিরছেন ১২ বাংলাদেশি নাগরিক। তাদের সঙ্গে আফগানিস্তানের ১৬০ জন শিক্ষার্থী ফিরবেন। আজ শনিবার (২৮আগস্ট) পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন এক বার্তায় এ তথ্য জানিয়েছেন।

ড. মোমেন জানান, ১২ বাংলাদেশি আফগানিস্তানের মার্কিন সামরিক ঘাঁটিতে পৌঁছেছেন। তারা একটি চার্টার্ড বিমানে খুব শিগগিরই দেশে ফিরবেন। তাদের সঙ্গে আফগানিস্তানের ১৬০ জন শিক্ষার্থীও রয়েছেন।

আফগানিস্তানের কাবুল বিমানবন্দরে ১২ জন বাংলাদেশি দেশে ফেরার জন্য অপেক্ষায় রয়েছেন। তাদের সঙ্গে আফগানিস্তানের ১৬০ জন শিক্ষার্থী ফিরবেন। এসব শিক্ষার্থী বাংলাদেশের এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনে পড়াশোনা করেন। তারা ছুটিতে বাড়ি গিয়েছিলেন। এখন ফ্লাইট না থাকায় সহজেই ফিরতে পারছেন না। কাবুল বিমানবন্দরে গত বৃহস্পতিবার এক ভয়াবহ বোমা বিস্ফোরণে প্রায় শতাধিক লোক মারা গেছেন।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin