বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
চট্টগ্রামে নিহত সেনাসদস্য তাসনিম রিফায়াতের গ্রামের বাড়ি রাজশাহীতে শোকের মাতম পদ্মার পানিতে ডুবেছে ঘর, পানিবন্দী মানুষের পাশে জেলা প্রশাসক শিশুর সার্বিক বিকাশ নিশ্চিতে প্রাতিষ্ঠানিক সমন্বয় জোরদারের আহ্বান বিএমডিএ’র মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত রাজশাহী বোর্ডে পুনর্নিরীক্ষিত খাতা পুনরায় দেখার অভিযোগ পবা মোহনপুরের প্রতিটা কমিউনিটি ক্লিনিকের আধুনিকায়ন করা হবে পবার চর মাঝার দিয়ারে ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধনীতে : এমপি মিলন রাজশাহীর বারাহী, নবগঙ্গা ও বারনই নদীর দূষণ বন্ধের দাবীতে নওহাটায় মানববন্ধন অসুস্থ স্বেচ্ছাসেবক দল নেতা জয়নাল এর পাশে বিএনপি নেতা সুলতান আন্তর্জাতিক মানের ট্রেনিং-এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় রাজশাহীতে সারের কোনো সংকট নেই: বিভাগীয় কমিশনার

কারান্তরিন চাঁদ’র পরিবারের মাঝে সদ্য কারামুক্ত বিএনপি নেতা মিলন

  • প্রকাশ সময় রবিবার, ১৪ জানুয়ারী, ২০২৪
  • ২৫০ বার দেখা হয়েছে

 

নিজস্ব প্রতিবেদক: ২০২৩ সালের ১৯ মে রাজশাহীর পুুঠিয়া উপজেলার শিবপুর মাঠে সমাবেশে একটি বক্তব্যের কারণে বিএনপি জাতয়ি নির্বাহী কমিটির সদস্য ও বিএনপি রাজশাহী জেলা শাখার আহ্বায়ক আবু সইদ এর নামে রাজশাহীসহ দেশের বিভিন্ন আদালতে আওয়ামী লীগের নেতাকর্মীরা ষড়যন্ত্রমূলকভাবে প্রায় ত্রিশটির কাছাকাছি মামলা দায়ের করেন। সেই থেকে তিনি কারাগারে আছেন। এর মধ্যে আরেক মিথ্যা মামলায় আদালত তাঁকে তিন বছরের কারাদন্ড দিয়েছেন। এই কারান্তারিন নেতা আবু চাঁদ এর বাড়িতে রোববার বিকেলে যান সদ্য কারামুক্ত বিএপি জাতীয় নির্বাহী কমিটির ত্রান ও পুনর্বাসন বিষয়ক সহ সম্পাদক ও রাজশাহী মহানগর বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট শফিকুল হক মিলিন।

মিলন আবু সাইদ এর বৃদ্ধ মা, অসুস্থ স্ত্রী ও সন্তানদের সাথে বিভিন্ন বিষয়ে কথা বলেন এবং তাঁদের খোঁজ খবর নেন। এসময়ে মা সহ পরিবারের অন্যান্য সদস্যরা কান্নায় ভেঙ্গে পরেন। তারা বলেন, আল্লাহ একজন আছেন তিনি সব করবেন। আর যারা তাঁর ছেলেকে মিথ্যা মামলায় ফাঁসিয়ে দিয়ে কারাগারে পাঠিয়েছে তাদেরও আল্লাহ বিচার করবেন বলে উল্লেখ করেন তিনি।

এ সময়ে মিলন বলেন, আল্লাহ ধর্যধারনকারীদের পাশে সর্বদা আছেন। দুঃখের দিন প্রায় শেষের দিকে। দ্রুত সময়ের মধ্যে সত্যের সুর্য্য উঠবে বলে জানান তিনি। তিনি আরো বলেন, তাঁকে এই অবৈধ সরকার মিথ্যা মামলা দিয়ে দীর্ঘ ছয়মাস কারাগারের রেখেছিলো। এই জুলুমের অবসান খুব তারাতারি হবে উল্লেখ করে ধর্য্যধারন ও দোয়া করার জন্য চাঁদ এর মা ও পরিবারের সদস্যদের অনুরোধ করেন তিনি। সেইসাথে তিনি সার্বক্ষনিক চাঁদসহ নির্যাতিত সকল পরিবারের পাশে থাকবেন বলে আশ^াস প্রদান করেন মিলন।

এ সময়ে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন উজ্জল, রাজশাহী জেলা যুবদলের সাবেক সভাপতি মোজাদ্দেদ জামানী সুমন, চারঘাট উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মুরাদ পাশা, চারঘাট উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জহুরুল ইসলাম জীবন, চারঘাট পৌর বিএনপি সাংগঠনিক সম্পাদক জহুরুল ইসলাম জহুর, রাজশাহী জেলা যুবদলের সদস্য সাহেব জাদা, রাজশাহী জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক আবু সায়েম রাজিব, রাজশাহী জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক হাফিজুল ইসলাম, রাজশাহী মহানগর ছাত্রদলের ছাত্রনেতা শিশির আহমেদ, চারঘাট পৌর ছাত্রদলের সদস্য সচিব শামীম হোসেন ও পবা উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক সাদ্দাম হোসেন সহ বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের অন্যান্য নেতাকর্মীবৃন্দ।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin