বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
চট্টগ্রামে নিহত সেনাসদস্য তাসনিম রিফায়াতের গ্রামের বাড়ি রাজশাহীতে শোকের মাতম পদ্মার পানিতে ডুবেছে ঘর, পানিবন্দী মানুষের পাশে জেলা প্রশাসক শিশুর সার্বিক বিকাশ নিশ্চিতে প্রাতিষ্ঠানিক সমন্বয় জোরদারের আহ্বান বিএমডিএ’র মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত রাজশাহী বোর্ডে পুনর্নিরীক্ষিত খাতা পুনরায় দেখার অভিযোগ পবা মোহনপুরের প্রতিটা কমিউনিটি ক্লিনিকের আধুনিকায়ন করা হবে পবার চর মাঝার দিয়ারে ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধনীতে : এমপি মিলন রাজশাহীর বারাহী, নবগঙ্গা ও বারনই নদীর দূষণ বন্ধের দাবীতে নওহাটায় মানববন্ধন অসুস্থ স্বেচ্ছাসেবক দল নেতা জয়নাল এর পাশে বিএনপি নেতা সুলতান আন্তর্জাতিক মানের ট্রেনিং-এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় রাজশাহীতে সারের কোনো সংকট নেই: বিভাগীয় কমিশনার

কারিতাস’র বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মবার্ষিকী পালন

  • প্রকাশ সময় রবিবার, ১৭ মার্চ, ২০২৪
  • ২৬২ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: কারিতাস রাজশাহী অঞ্চলের আলোকিত শিশু প্রকল্পের আয়োজনে লায়ন্স ক্লাব অব রাজশাহী ও লিও ক্লাব অব রাজশাহী মেট্রোপলিটন এর সহযোগীতায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্ম বার্ষিকিতে আলোকিত শিশু প্রকল্পের পথশিশুদের নিয়ে জাতীয় শিশু দিবস উদযাপন করা হয়।

রোববার সকাল সাড়ে ৯টায় রাজশাহী মহানগরীর পদ্মা আবাসিক এলাকায় আলোকিত শিশু প্রকল্পের ডিআইসি কার্যালয়ে দিবসটি সার্বজনীন প্রার্থনা দিয়ে শুরু হয়। প্রর্থনা করেন আলোকিত শিশু প্রকল্পের মাঠ কর্মকর্তা আকতারুজ্জামান। এ উপলক্ষে পথশিশুদের রক্তের গ্রুপিং, চক্ষু পরিক্ষা, জাতির পিতা বঙ্গবন্ধুর ছবি চিত্রাঙ্কন ও শিক্ষা উপকরণ প্রদান করা হয়।

অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লায়ন্স ক্লাবের সভাপতি ডা.এস,এম এ মান্নান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লিও ক্লাবের সভাপতি রবিউল আওয়াল, লায়ন্স সচিব তসলিমা ডালিয়া, উপদেষ্টা, মখলেসুর রহমান, লায়ন্স ও লিও ক্লাবের সদস্যগণ, এবং আলোকিত শিশু প্রকল্পের মাঠ কর্মকর্তাগণ। সভায় সভাপত্বি করেন আলোকিত শিশু প্রকল্পের জুনিয়র কর্মসূচি কর্মকর্তা ফরিদুল ইসলাম।

সভায় প্রধান অতিথি বলেন, লায়ন্স ক্লাব হলো বিপদের বন্ধু। যেখানে সমস্যা সেখানে লায়ন্স ক্লাবকে পাওয়া যাবে। সারা বাংলাদেশে লায়ন্স ক্লাবের সদস্য দুই লক্ষের অধিক। কারিতাসের আলোকিত শিশু প্রকল্প সেহেতু পথশিশুদের নিয়ে কাজ করে। পথশিশুদের সহায়তা করার জন্য লায়ন্স ক্লাব কারিতাসের সব সময় পাশে থাকবে। লিও ক্লাবের সভাপতি বলেন আমরা অল্প কিছু সহায়তা দিচ্ছি আগামীতে আরো সহায়তা করা হবে বলে উল্লেখ করেন।

লিও ক্লাবের সভাপতি বলেন, তারা অল্প কিছু সহায়তা দিচ্ছেন। আগামীতে আরো সহায়তা করা হবে। অনুষ্ঠানে মোট ৮৩ জন উপস্তিত ছিলেন। রক্তের গ্রুপিং করা হয় ৪৩ জনের, চক্ষু পরিক্ষা হরা হয় ৫৪ জনের। চিত্রাংকন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে ১১জন।শিক্ষা উপকরণ(খাতা-২টি,স্কেল-১টি কলম ১টি, পেন্সিল-২টি রাবার-১টি) প্রদান করা হয় ৩৫ জন পথশিশুকে। সভায় সভাপতি ফরিদুল ইসলাম সহায়তার জন্য লায়ন্স ও লিও ক্লাবকে ধন্যবাদ জানান। আগামীতে আরো সহায়তা প্রত্যাশা করে এবং সকলের সুসাস্থ্য কামনা করে দিবসের কর্মসূচীর সমাপ্ত ঘোষনা করেন। সভা সঞ্চালনায় ছিলেন আলোকিত শিশু প্রকল্পের মাঠ কর্মকর্তা সামুয়েল বাস্কে।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin