নিজস্ব প্রতিবেদক: কারিতাস আলোকিত শিশু প্রকল্পের মহিষবাথান ডিআইসির শিশু সুরক্ষা কমিটির সভা শনিবার বিকেলে মহিষবাথান ডিআইসিতে অনুষ্ঠিত হয়। সভায় শিশু সুরক্ষা কমিটির সভাপতি এস. এম. আব্দুল্লাহ আল রেজা উপস্থিত সকলকে শুভেচ্ছা জানিয়ে সভার কার্যক্রম শুরু করেন। সভায় উপস্থিত সদস্যরা শিশুদের সুরক্ষা, অধিকার ও কল্যাণ নিশ্চিত করার লক্ষ্যে ২০২৬ সালের জন্য বিভিন্ন গুরুত্বপূর্ণ কর্মপরিকল্পনা গ্রহণ করেন।
সভায় শিশুদের নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করতে স্থানীয় বিভিন্ন ব্যক্তি, প্রতিষ্ঠান ও সেবাদানকারী সংস্থার সঙ্গে যোগাযোগ ও সমন্বয়ের ওপর গুরুত্বারোপ করা হয়। এ বিষয়ে শিশু সুরক্ষা কমিটির সাধারণ সম্পাদক ফজলুল করিম বাবলু প্রয়োজনীয় ব্যক্তি ও প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগের জন্য একটি সুপরিকল্পিত কর্মপরিকল্পনা উপস্থাপন করেন।
সভায় কারিতাস আলোকিত শিশু প্রকল্পের জুনিয়র কর্মসূচি কর্মকর্তা ফরিদুল ইসলাম এবং মহিষবাথান ডিআইসির মাঠ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। সভায় শিশুদের নিরাপদ পরিবেশ নিশ্চিত করা, শিশু অধিকার প্রতিষ্ঠা এবং শিশু সুরক্ষায় কমিটির কার্যকর ভূমিকা আরও জোরদার করার বিষয়ে গুরুত্ব দেওয়া হয়।