রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময় রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত

কৃষকের সেবার মান বৃদ্ধির লক্ষ্যে বিএমডিএ’র হটলাইন সেবা চালু

  • প্রকাশ সময় শনিবার, ১ মার্চ, ২০২৫
  • ২১৪ বার দেখা হয়েছে

 

নিজস্ব প্রতিবেদক: বরেন্দ্র অঞ্চলে কৃষকের চাষাবাদে ভোগান্তি কমাতে কৃষকের সুবিধার্থে সেচ বিষয়ক বিভিন্ন সমস্যার নিরশনে হটলাইন সেবা চালু করেছে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ (বিএমডিএ)। শনিবার সকালে রক্ষাগোলা গ্রাম সংগঠন সমূহের বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথি বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ চেয়ারম্যান ড.এম. আসাদুজ্জামান এ কথা জানান।

চেয়ারম্যান বলেন, বিএমডিএ চলতি বোরো মৌসুমে রাজশাহী ও রংপুর বিভাগে ১৬৭১৫ টি সেচযন্ত্র দ্বারা প্রায় ৩.৩০ লক্ষ হেক্টর জমিতে সেচ কার্যক্রম পরিচালনা করছে। প্রতিটি পাম্প সুষ্ঠুভাবে পরিচালনার জন্য স্থানীয়ভাবে স্কীমভুক্ত কৃষকদের মধ্যে থেকে বিএমডিএ কর্তৃক নিয়োগপ্রাপ্ত একজন পাম্প অপারেটর সার্বক্ষনিক দায়িত্ব পালন করছেন। চলতি অর্থবছরে অপারেটর নিয়োগের ক্ষেত্রে একটি নীতিমালা প্রণয়ন করে ক্ষুদ্র নৃগোষ্ঠির জনগণকে অগ্রাধিকার প্রদানের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এরই ধারাবাহিকতায় এ পর্যন্ত রাজশাহী, নওগাঁ ও চাঁপাইনবাবগঞ্জ জেলার ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ৮০ জনকে নলকূপের অপারেটর হিসেবে নিয়োগ প্রদান করা হয়েছে । ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সার্বিক উন্নয়নে বিএমডিএ নানাবিধ কাজ করে যাচ্ছে। আগামী দিনেও যেকোনো ধরনের বৈষম্য দূর করে ন্যায্যতার ভিত্তিতে সেচের পানি প্রাপ্তি নিশ্চিতকরণ সহ সার্বিক বিষয়ে সর্বাত্মক সহযোগিতার বিষয়ে তিনি পূর্ণাঙ্গ আশ্বাস প্রদান করেন।

তিনি আরো বলেন, দায়িত্বপ্রাপ্ত অপারেটরদের কোন ধরনের অসহযোগীতা বা অন্য কোন কারনে জমিতে সেচ প্রাপ্তিতে ইচ্ছাকৃত বিলম্ব ঘটানো, নির্ধারিত সেচচার্জের অধিক অর্থ গ্রহণ, এতদসংক্রান্ত যে কোনো ধরনের হয়রানি বিষয়ে কৃষকদের অভিযোগ গ্রহনের জন্য ইতিমধ্যে একটি হটলাইন নম্বর (০১৩৩৬-৪২৬৩৩০) চালু করা হয়েছে। এ নম্বরে ফোন করে বিএমডিএ’র সেচযন্ত্রের স্কীমভূক্ত ১০ লক্ষেরও অধিক কৃষকগণ যে কোন সময়ে তাদের সেচ সংক্রান্ত অভিযোগ জানাতে পারবেন।

পাশাপাশি প্রাপ্ত অভিযোগ দ্রুত নিষ্পত্তির জন্য বিএমডিএ’র কর্মকর্তাদের সমন্বয়ে জেলাভিত্তিক ৬টি পৃথক কমিটি গঠন করা হয়েছে। কমিটির সদস্যগণ সরেজমিনে পরিদর্শনপূর্বক অভিযোগ প্রাপ্তির ২৪ ঘন্টার মধ্যে অভিযোগ নিষ্পত্তির জন্য কার্যকরী ব্যব¯’া গ্রহণ করবেন। কোনক্রমেই যাতে সেচ কার্যক্রম বিঘ্নিত না হয় সে বিষয়ে কর্তৃপক্ষের সকল কর্মকর্তা/কর্মচারীদেরকেও সর্বদা সজাগ থাকার জন্য তিনি কঠোর নির্দেশনা প্রদান করছেন। খাদ্য নিরাপত্তার স্বার্থে বরেন্দ্র সেচের পানির অধিকার প্রতিষ্ঠা এবং ভূমির জটিলতা দূর করুন রক্ষাগোলা গ্রাম সমাজ সংগঠনের অংশগ্রহণে রাজাবাড়ি স্কুল মাঠে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়।

বার্ষিক সাধারণ সভায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন রক্ষাগোলা মডেলের গবেষক সিসিবিভিও নির্বাহী প্রধান বীর মুক্তিযোদ্ধা সারওয়ার-ই-কামাল। সাধারণ সভায় সভাপতিত্ব করেন রক্ষাগোলা সমন্বয়ক কমিটির সভাপতি সুধীর সরেন। সভার উদ্বোধন করেন গোদাগাড়ী উপজেলার নির্বাহী অফিসার ফয়সাল আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিসিবিভিও সভাপতি প্রফেসর আবদুস সালাম, সিসিরিভিও সমন্বয়করী আরিফ ইথার, বিএমডিএ’র নির্বাহী প্রকৌশলী তরিকুল ইসলাম, রাজাবাড়ীহাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাফরুদ্দিন, রক্ষাগোলা সমন্বয়ক কমিটির সভাপতি সুধীর সরেন, সদস্য সচিব আরিফ, বিএমডিএ, গোদাগাড়ী জোন-১ ও ২ এর সহকারী প্রকৌশলীবৃন্দ এবং ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সমন্বয়ে গড়ে ওঠা ৫০ টি গ্রাম সমাজ সংগঠনের সদস্যবৃন্দ।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin