বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
চট্টগ্রামে নিহত সেনাসদস্য তাসনিম রিফায়াতের গ্রামের বাড়ি রাজশাহীতে শোকের মাতম পদ্মার পানিতে ডুবেছে ঘর, পানিবন্দী মানুষের পাশে জেলা প্রশাসক শিশুর সার্বিক বিকাশ নিশ্চিতে প্রাতিষ্ঠানিক সমন্বয় জোরদারের আহ্বান বিএমডিএ’র মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত রাজশাহী বোর্ডে পুনর্নিরীক্ষিত খাতা পুনরায় দেখার অভিযোগ পবা মোহনপুরের প্রতিটা কমিউনিটি ক্লিনিকের আধুনিকায়ন করা হবে পবার চর মাঝার দিয়ারে ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধনীতে : এমপি মিলন রাজশাহীর বারাহী, নবগঙ্গা ও বারনই নদীর দূষণ বন্ধের দাবীতে নওহাটায় মানববন্ধন অসুস্থ স্বেচ্ছাসেবক দল নেতা জয়নাল এর পাশে বিএনপি নেতা সুলতান আন্তর্জাতিক মানের ট্রেনিং-এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় রাজশাহীতে সারের কোনো সংকট নেই: বিভাগীয় কমিশনার

কেশরহাটে মরহুম বিএনপি নেতাদের স্বরনে শোকসভা ও দোয়া

  • প্রকাশ সময় বৃহস্পতিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৩৪৭ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর কেশরহাট পৌরসভার ৮নং ওয়ার্ড বিএনপি’র সাবেক সভাপতি মরহুম ইদ্রিস আলী ইদু ও পৌর বিএনপি নেতা মফিজ উদ্দীন এর রুহের মাগফিরাত কামনা শোকসভা ও দোয়া অনুষ্ঠিত হয়। সেইসাথে তাদের কর্মময় জীবন সম্পর্কে আলোকপাত করা হয়। বৃহস্পতিবার বিকেলে কেশরহাট পৌরসভার হলিদাগাছী ঈদগাহ মাঠে আয়োজিত শোকসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ত্রান ও পুনর্বাসন বিষয়ক সহ-সম্পাদক ও রাজশাহী মহানগর বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট শফিকুল হক মিলন।

তিনি বলেন, মরহুম ইদু ও মফিজ ছিলেন দলের নিবেদিত প্রান। তারা শত নির্যাতন সহ্য করেও দলত্যাগ করেছিলেন না। আমৃত্যু তাঁরা দলের আনুগত্য স্বীকার করে জনগণের ভালোর জন্য কাজ করে গেছেন। এ দুই জনের মৃত্যুতে কেশরহাট পৌর বিএনপিতে অপুরণীয় ক্ষতি হয়েছে। তিনি আরো বলেন, এই সরকারের মিথ্যা মামলায় তিনি দীর্ঘ ছয় মাস কারাগারে বন্দি ছিলেন। এ সময়ের মধ্যে বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের অনেক নেতাকর্মী মৃত্যু বরন করলেও তাদের জানাযায় অংশগ্রহন করতে পারেননি তিনি।

তিনি আরো বলেন, এই সরকার ডেমি নির্বাচন করে আবারও ক্ষমতায় বসেছে। এই অবৈধ সরকারকে কোনভাবেই বেশী সময় দেয়া যাবেনা। তিনি আরো বলেন, সরকার পতনের আন্দোলন চলমান রয়েছে। আগামীতে আরো বেগমান হবে। এই আন্দোলনে সবাইকে রাজপথে থাকার আহ্বান জানিয়ে মরহুম বিএনপি নেতাদের রুহের মাগফিরাত কামনা ও শোকায়িত পরিবারে প্রতি গভীর সমবেদনা জানান প্রধান অতিথি।

কেশরহাট পৌরসভা বিএনপি’র সভাপতি আলাউদ্দিন আলোর সভাপতিত্বে উপস্থিত ছিলেন কেশরহাট পৌর বিএনপি সাবেক সাধারণ সম্পাদক খুশবুর রহমান, বর্তমান সাধারণ সম্পাদক মশিউর রহমান, মোহনপুর উপজেলা বিএনপি’র সাবেক সাংগঠনিক সম্পাদক ও ধুরইল ইউপি সাবেক চেয়ারম্যান কাজিম উদ্দিন সরকার, মোহনপুর উপজেলা বিএনপি’র সাবেক সাংগঠনিক সম্পাদক কাদের, মোহনপুর উপজেলা কৃষকদলের সাবেক সদস্য সচিব মতিউর রহমান, জাহানাবাদ ইউনিয়ন বিএনপি’র সভাপতি জিল্লুর রহমান ও সাধারণ সম্পাদক তাজউদ্দীন।

এছাড়াও ধুরইল ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক মুখলেছুর রহমান, কেশরহাট পৌরসভা বিএনপি’র সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ওসমান আলী, রাজশাহী জেলা স্বোচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক রাইসুল ইসলাম রাসেল, কেশরহাট পৌরসভা স্বোচ্ছাসেবক দলের আহ্বায়ক সোহরাব হোসেন, কেশরহাট পৌরসভা স্বোচ্ছাসেবক দলের সদস্য সচিব সোহেল রানা, কেশরহাট পৌরসভা ছাত্রদলের আহ্বায়ক সফিউল আলম সুইট, সিনিয়র যুগ্ম আহবায়ক সোহাগ ও যুগ্ম আহবায়ক সাফা সহ মোহনপুর ও কেশরহাট পৌর বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের অন্যান্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin