বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ১২:১৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীতে কোরবানীর পশু উদ্বৃত্ত প্রায় নব্বই হাজার: জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা চাঁদা না দেওয়ায় আবাসন ব্যবসায়ীকে অপহরণের চেষ্টা: থানায় অভিযোগ রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন ও মেয়াদ উত্তীর্ণ কসমেটিকস বিক্রি করায় জরিমানা রাজশাহীতে খাল খননে ৫০ শতাংশ অগ্রগতি: জেলা প্রশাসক একজন কাজ পাগল মানুষ পবা-মোহনপুরের এমপি মিলন রাসিক ১৬নং ওয়ার্ড সাবেক কাউন্সিলর বেলাল আহমেদের মায়ের ইন্তেকাল রাজশাহীতে স্বল্পমূল্যে টিসিবির পণ্য বিক্রি শুরু দুর্নীতি প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে রাজশাহীতে দুদকের প্রশিক্ষণ কর্মশালা রাজশাহীতে জলবায়ু সহনশীল খাদ্য ব্যবস্থা নিয়ে আঞ্চলিক সংলাপ অনুষ্ঠিত রাজশাহীতে রিপ্রেজেনন্টেটিভ প্রতিবাদ সভা ও মানববন্ধন অনুষ্ঠিত

কোল জাতিসত্ত্বার পার্বণ সাকরাত উৎসব উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

  • প্রকাশ সময় রবিবার, ১৫ জানুয়ারী, ২০২৩
  • ৫২৪ বার দেখা হয়েছে

 

নিজস্ব প্রতিবেদক: চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় ক্ষুদ্র নৃগোষ্ঠী কোল জাতিসত্ত্বার পৌষ পার্বণ-সাকরাত উৎসব উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। রাজশাহী বিভাগীয় ক্ষুদ্র নৃগোষ্ঠীর কালচারাল একাডেমির আয়োজনে রোববার বিকেল ৩টায় চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের ফিল্টিপাড়া স্কুল মাঠে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

রাজশাহী বিভাগীয় ক্ষুদ্র নৃগোষ্ঠী কালচারাল একাডেমির গবেষণা কর্মকর্তা বেনজামিন টুডুর সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রেমতলী ডিগ্রি কলেজের অধ্যাপক যোগেন্দ্রনাথ সরেন, ন্যাশনাল এজেন্সি ফর গ্রীণ রেভ্যুলেশন এর পরিচালক স্টেফান সরেন, প্রোগ্রাম অফিসার প্রদীপ হেমব্রম, এসআইএল ইন্টারন্যাশনাল এর এরিয়া ম্যানেজার নিকোলাস মুরমু ও গ্রাম প্রধান লাছাম কোল। এছাড়াও অত্র গ্রামের অন্যান্য নেতৃবৃন্দ ও সাধারণ কোল সম্প্রদায়ের জনগণ উপস্থিত ছিলেন।

অতিথিদের বক্তব্যে বেনজামিন টুডু বলেন, সাকরাত কোলক্ষুদ্র নৃগোষ্ঠীর একটি প্রধান উৎসব। এটি এই জাতির ঐতিহ্য-সংস্কৃতি অংশ। সরকার ক্ষুদ্র নৃগোষ্ঠীর উন্নয়নে কাজ করেছেন তাই এই জাতিসত্ত্বাগুলোর সংস্কৃতি রক্ষায়, চর্চা ও উন্নয়নের জন্য রাজশাহী বিভাগীয় ক্ষুদ্র নৃগোষ্ঠী কালচারাল একাডেমি কাজ করে যাচ্ছে। এছাড়াও ক্ষুদ্রনৃগোষ্ঠী শিক্ষার্থীদের শিক্ষা সহায়তার জন্য উপবৃত্তিসহ অন্যান্য শিক্ষা উপকরণ দিচ্ছে। তিনি আরো বলেন, ক্ষুদ্র নৃগোষ্ঠীদের সংস্কৃতি রক্ষায় নিজেদের মধ্যে এর চর্চা করতে হবে। বক্তব্য শেষে সাংস্কৃতিক অনষ্ঠানে বিজয়ীদেও মধ্যে অতিথি বৃন্দ পুরস্কার বিতরণ করেন।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin