নিজস্ব প্রতিবেদক: বগুড়ার নন্দীগ্রাম উপজেলা কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ এর ২০২১-২০২২ অর্থ-বর্ষের প্রথম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়।শনিবার সকাল ১০টায় নন্দীগ্রাম কেজি একাডেমি এন্ড হাইস্কুল মিলনায়তনে নন্দীগ্রাম উপজেলা কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেড এর আয়োজনে ও দি কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লীগ অব বাংলাদেশ (কাল্ব) এর সহযোগিতায় বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথি ছিলেন কাল্ব ব্যবস্থাপনা পরিষদের খ-অঞ্চলের ডিরেক্টর ও পবা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ওয়াজেদ আলী খাঁন।
নন্দীগ্রাম উপজেলা কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের ব্যবস্থাপনা পরিষদের চেয়ারম্যান পরিতোষ চন্দ্র সরকার এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক উদ্ধার চন্দ্র প্রাং এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেব উপস্থিত ছিলেন বগুড়া ও নাটোর জেলার সহকারী জেলা ব্যবস্থাপক নরোত্তম কুমার বিশ্বাস ও জেলা প্রোগ্রাম অফিসার আবু ওবায়েদ আলী।
অন্যান্যদেও মধ্যে উপস্থিত ছিলেন নন্দীগ্রাম কেজি একাডেমি এন্ড হাইস্কুলের প্রধান শিক্ষক আব্দুল হাই, অত্র ক্রেডিট ইউনিয়নের ভাইস চেয়ারম্যান খন্দকার মন্জুর রহমান, ট্রেজারার রওশন আরা রন্জু, পরিচালক কৃষ্ণা রানী সরকার ও শফিকুল ইসলাম এবং উপজেলা ব্যবস্থাপক মনজুরুল হকসহ বর্তমান, সাবেক সদস্য, কর্মকর্তা-কর্মচারী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।