রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত মালিক-শ্রমিকদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে রাজশাহী থেকে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ কেশরহাট পৌরসভাকে আধুনিকায়ন করা হবে: এমপি মিলন রাজশাহীতে সিএনজি মালিক সমিতির উদ্যোগে চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন রাজশাহী আরডিএ পার্কের পুকুরে মাছ অবমুক্ত ও বৃক্ষরোপর করেন আরডিএ চেয়ারম্যান

ক্রিকেট মাঠ কিনবে বিসিবি

  • প্রকাশ সময় বৃহস্পতিবার, ২৬ আগস্ট, ২০২১
  • ৩৯৫ বার দেখা হয়েছে

 

স্পোর্টস ডেস্ক: মাঠ ও ক্রিকেটীয় অবকাঠামো উন্নয়নের লক্ষ্যেই ক্রিকেট মাঠ কেনার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এমন সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য ইতোমধ্যে একটি কমিটিও গঠন করেছে বিসিবি। আজ বৃহস্পতিবার বার্ষিক সাধারণ সভা (এজিএম) শেষে মাঠ কেনার বিষয়টি জানিয়েছেন, বিসিবি সভাপতি নাজমুল হাসান।

দেশের ক্রিকেটকে আরও বেশি প্রসারিত করতে আর তৃণমূল থেকে ক্রিকেটার তুলে আনতে মাঠের সংখ্যা বাড়াতে আগ্রহী বিসিবি। এক প্রশ্নের জবাবে বিসিবি সভাপতি বলেছেন, ‘স্টেডিয়াম নয়, আমরা ক্রিকেট মাঠ কিনতে চাই। যেখানেই পাবো, ক্রিকেট মাঠ কিনবো। স্টেডিয়াম রক্ষণাবেক্ষণ আর পরিচর্যা ব্যয়বহুল। এজন্য আমরা ক্রিকেট মাঠ কিনতে চাই। যেখানে ক্রিকেটটা নিয়মিত চলবে।’

পাশাপাশি আঞ্চলিক ক্রিকেট অ্যাসোসিয়েশন বাস্তবায়ন করতেও সারা দেশে প্রচুর মাঠ প্রয়োজন হবে। যে কারণে এমন উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা, ‘খেলার মাঠ আমাদের দরকার। এটি আঞ্চলিক ক্রিকেট অ্যাসোসিয়েশন বাস্তবায়নের জন্য খুব গুরুত্বপূর্ণ।’

এজিএমের আলোচ্য সূচি নিয়েও এসময় বোর্ড সভাপতি বলেছেন, ‘অবকাঠামোগত উন্নয়নে যেসব কাজ করেছি, সেগুলো হাইলাইট করেছি। বিভিন্ন ভেন্যুতে আমরা পূর্ণাঙ্গ জিমনেশিয়াম তৈরি করেছি। সিলেটের আউটার স্টেডিয়ামে আলাদা মাঠ এবং বরিশালের মতো শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ দলের সঙ্গে খেলার জন্য বড় ধরনের অবকাঠামোগত উন্নয়ন খুলনায় করেছি। সেগুলো আমরা তুলে ধরেছি, বিসিবি কোন কোন জায়গায় অবকাঠামোগত উন্নতি করেছে।’

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin