বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
চট্টগ্রামে নিহত সেনাসদস্য তাসনিম রিফায়াতের গ্রামের বাড়ি রাজশাহীতে শোকের মাতম পদ্মার পানিতে ডুবেছে ঘর, পানিবন্দী মানুষের পাশে জেলা প্রশাসক শিশুর সার্বিক বিকাশ নিশ্চিতে প্রাতিষ্ঠানিক সমন্বয় জোরদারের আহ্বান বিএমডিএ’র মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত রাজশাহী বোর্ডে পুনর্নিরীক্ষিত খাতা পুনরায় দেখার অভিযোগ পবা মোহনপুরের প্রতিটা কমিউনিটি ক্লিনিকের আধুনিকায়ন করা হবে পবার চর মাঝার দিয়ারে ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধনীতে : এমপি মিলন রাজশাহীর বারাহী, নবগঙ্গা ও বারনই নদীর দূষণ বন্ধের দাবীতে নওহাটায় মানববন্ধন অসুস্থ স্বেচ্ছাসেবক দল নেতা জয়নাল এর পাশে বিএনপি নেতা সুলতান আন্তর্জাতিক মানের ট্রেনিং-এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় রাজশাহীতে সারের কোনো সংকট নেই: বিভাগীয় কমিশনার

ক্ষুদ্র নৃগোষ্ঠির কালচারাল একাডেমির আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

  • প্রকাশ সময় শুক্রবার, ২৪ মে, ২০২৪
  • ২২৫ বার দেখা হয়েছে

 

নিজস্ব প্রতিবেদক: নাটোরের লালপুর থানার কুজিপুকুরে পাহাড়িয়া ক্ষুদ্র নৃগোষ্ঠীর আম লোবান উৎসব উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। রাজশাহী বিভাগীয় ক্ষুদ্র নৃগোষ্ঠীর কালচারাল একাডেমির আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব নাজমা বেগম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অত্র একাডেমির গবেষণা কর্মকর্তা বেনজামিন টুডু।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৬ নং দুয়ারিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম, একাডেমির নির্বাহী পরিষদ সদস্য ও মন্ডুমালা ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক সুনিল কুমার মাঝি, নির্বাহী সদস্য সুষেণ কুমার শ্যামদুয়ার ও শেলী প্রিসিল্লা বিশ্বাস। একাডেমীর সঙ্গীত প্রশিক্ষক মানুয়েল সরেন এর সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা আক্তারুজ্জামান, পাহাড়িয়া গবেষক অভিলাষ বিশ্বাস ও আদিবাসী নেতা মুকুল বিশ্বাস।

অতিথিবৃন্দ পাহাড়িয়া সম্প্রদায়ের আম লোবান উৎসব আদিঅন্ত তুলে ধরেন। সেইসাথে ক্ষুদ্র নৃগোষ্ঠির সম্প্রদায়ের হারানো সংস্কৃতি পুণরুদ্ধার এবং চলমান সংস্কৃতিগুলো যেন হারিয়ে না যায় সেজন্য তার চর্চা করার বিষয়গুলো তুলে ধরেন।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin