রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত মালিক-শ্রমিকদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে রাজশাহী থেকে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ কেশরহাট পৌরসভাকে আধুনিকায়ন করা হবে: এমপি মিলন রাজশাহীতে সিএনজি মালিক সমিতির উদ্যোগে চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন রাজশাহী আরডিএ পার্কের পুকুরে মাছ অবমুক্ত ও বৃক্ষরোপর করেন আরডিএ চেয়ারম্যান

ক্ষুদ্র নৃগোষ্ঠির সাঁওতাল সম্প্রদায়ের এরঃ উৎসব পালন

  • প্রকাশ সময় মঙ্গলবার, ২৮ জুন, ২০২২
  • ৬৫৫ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: ক্ষুদ্র নৃগোষ্ঠির সাঁওতাল সম্প্রদায়ের ধর্মীয় উৎসব এরঃ উদযাপন উপলক্ষে মঙ্গলবার দিনব্যাপি আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। রাজশাহী বিভাগের চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার পীরপুর দিঘীপাড়ায় রাজশাহী বিভাগীয় ক্ষুদ্র নৃগোষ্ঠির কালচারাল একাডেমির আয়োজনে সভায় সভাপতিত্ব করেন অত্র একাডেমির সংগীত প্রশিক্ষক মানুয়েল সরেন।

আলোচক হিসেবে উপস্থিত ছিলেন অত্র একাডেমির নির্বাহী পরিষদ সদস্য যোগেন্দ্র নাথ সরেন, চিত্তরঞ্জন সরদার, সুসেন কুমার স্যামদুয়ার, নাচোল একাডেমির সাবেক সভাপতি জতিন হেমব্রম ও একাডেমি সদস্য যোষেফ মুরমু। উপস্থিত ছিলেন গ্রাম প্রধান চুন্ডা কিসকু, গনেশ কিসকু, অনিল মারান্ডী, যুব নেতা জুয়েল মুরমু ও মিস্ত্রি সরেনসহ অত্র এলাকার সাঁওতালসহ অন্যান্য সম্প্রদায়ের জনগণ।

আলোচকবৃন্দ বলেন, এরঃ উৎসব সাঁওতালদের বীজবপন কেন্দ্রিক উৎসব। সৃষ্টিকর্তার আশীর্বাদ প্রত্যাশায় এ উৎসব মাঞ্জ্হীথানে পূজার্চনার মাধ্যমে শুরু হয়। পরে প্রত্যেক গ্রামের নিজ নিজ বাড়িতে মিনতি হয়। পরের দিন আবারো সকালে বিশেষ রীতিতে বীজ ছিটানো হয় বলে আলোচনায় উল্লেখ করেন তারা।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin