রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত মালিক-শ্রমিকদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে রাজশাহী থেকে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ কেশরহাট পৌরসভাকে আধুনিকায়ন করা হবে: এমপি মিলন রাজশাহীতে সিএনজি মালিক সমিতির উদ্যোগে চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন রাজশাহী আরডিএ পার্কের পুকুরে মাছ অবমুক্ত ও বৃক্ষরোপর করেন আরডিএ চেয়ারম্যান

খুচরা ও পাইকারী ব্যবসায়ীদের ভ্যাট কমানোর দাবী দোকান মালিক সমিতির

  • প্রকাশ সময় বুধবার, ১৮ মে, ২০২২
  • ৪৪৮ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: খুচরা ও পাইকারী পর্যায়ে আরোপিত ৫%ভ্যাটের স্থলে ২% ভ্যাট উৎসে আদায়ের দাবী জানিয়েছে বাংলাদেশ দোকান মালিক সমিতি রাজশাহী জেলা শাখা। রাজশাহী শাখার নেতৃবৃন্দ কেন্দ্রীয় কমিটির নির্দেশ অনুযায়ী রাজশাহীর বিভিন্ন মার্কেটের সামনে ৪দফা দাবী সম্মিলিত এই ব্যানার টাঙ্গিয়েছেন। সারা দেশেই এই কার্যক্রম চলছে। ন্যায্য দাবী গুলোর মধ্যে রয়েছে খুচরা ও পাইকারী পর্যায়ে আরোপিত ৫% ভ্যাটের স্থলে ২% ভ্যাট উৎসে আদায়। সামারী ট্রায়ালের মাধ্যমে ভ্রাম্যমান আদালত পরিচালনার ক্ষেত্রে আইন সংশোধন। ইতিমধ্যে ক্ষুদ্র ও অতিক্ষুদ্র ব্যবসা প্রতিষ্ঠানে ভ্যাটের রিটার্ন সাবমিট না করার কারনে দায়েরকৃত মামলা ও জরিমানা প্রত্যাহার ও এসএমই ফাউন্ডেশনকে ভেঙ্গে আলাদা ক্ষুদ্র ও অতিক্ষুদ্র ফাউন্ডেশন করা।

এই দাবী সম্মিলিত ব্যানার মহানগরীর কোর্ট বাজার, সাহেব বাজার, লক্ষ্মীপুর বাজার, স্টেডিয়াম মার্কেট, ভদ্রার মোড়, নওদাপাড়া বাজার ও উপশহর ও ষষ্টিতলা নিউমার্কেট এলাকা সহ নগরীর অন্যান্য মার্কেটের সামনে টাঙ্গানো দেখা যায়।

এ বিষয়ে বাংলাদেশ দোকান মালিক সমিতি রাজশাহী জেলা শাখার সভাপতি গোলাম সারওয়ার স্বপন বলেন, তারা ব্যবসায়ীদের স্বার্থ রক্ষায় দীর্ঘদিন থেকে শান্তিপূর্ণভাবে দাবী দাওয়া সরকারের নিকট তুলে ধরে আসছেন। কিস্তু তাদের দাবী সরকার তথা বাণিজ্য মন্ত্রণালয় এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয় এখনো আমলে নেয়নি। এতে করে ব্যবসায়ীদের চরম ক্ষতি হচ্ছে। খুচরা পর্যায়ে ৫% ভ্যাটের পরিবর্তে ২% ভ্যাট উৎসে আদায়ের দাবী জানান তিনি।

তিনি বলেন, বিগত দুই বছরে করোনার কারনে ব্যবসায়ীরা তেমন কোন ব্যবসা করতে পারেনি। এতে করে তারা চরম বিপদে রয়েছে। এ অবস্থায় এই ভ্যাট মরার উপরে খাঁড়ার ঘাঁ বলে আখ্যায়িত করেন তিনি। তিনি আরো বলেন, একটি পন্য ক্রয় করার সময় নিয়মতান্ত্রিকভাবে ভ্যাটসহ ক্রয় করা হয়। কারন উৎপাদনকারী প্রতিষ্ঠান ভ্যাট ধরেই পন্যের মূল্য নির্ধারণ করে। ব্যবসায়ীদের কথা চিন্তা করে এই চার দফা দাবী মেনে নেয়ার জন্য সরকারের প্রতি অনুরোধ করেন তিনি।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin