নিজস্ব প্রতিবেদক: আগামী ৩ ডিসেম্বর বিএনপি’র রাজশাহী বিভাগীয় গণসমাবেশ অনুষ্ঠিত হবে। এই সমাবেশ সফল করতে নাটোর উপজেলা ও সিংড়া পৌর বিএনপি’র আয়োজনে প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সিংড়া উপজেলা বিএনপি’র আহ্বায়ক এডভোকেট মজিবুর রহমান মন্টু। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলের বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ত্রান ও পুনর্বাসন বিষয়ক সহ-সম্পাদক ও রাজশাহী মহানগর বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট শফিকুল হক মিলন। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন নাটোর জেলা বিএনপি’র ভারপ্রাপ্ত সভাপতি শহিদুল ইসলাম বাচ্চু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোর-৩ আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ¦ অধ্যাপক কাজী গোলাম মোর্শেদ, সদস্য সচিব রহিম নেওয়াজ, রাজশাহী জেলা বিএনপি’র সদস্য আলহাজ্ব শেখ মকবুল হোসেন, রাজশাহী জেলা বিএনপি’র সাবেক যুগ্ম সম্পাদক আনোয়ার হোসেন উজ্জল, কৃষকদল কেন্দ্রীয় কিমিটির রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনক সম্পাদক ও রাজশাহী মহানগর কৃষক দলের সাবেক আহ্বায়ক ওয়াদুদ হাসান পিন্টু, সিংড়া উপজেলা বিএনপি’র সদস্য সচিব দাউদার মাহমুদ, সিংড়া টৌর বিএনপি’র আহ্বায়ক আজগর খান ও সিংড়া উপজেলা বিএনপি’র আহ্বায়ক আনোয়ারুল ইসলাম আনুসহ বিএনপি অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, এই ফ্যাসিস্ট সরকার বিএনপি’র গণজোয়ার দেখে ভয় পেয়ে গেছে। এজন্য যে বিভাগেই সমাবেশ হয় সেখানেই সকল ধরনের পরিবহন ধর্মঘট ডাকে। তাতে শেষ রক্ষা হচ্ছেনা। এ অবস্থা দেখে ভীত হয়ে এখন নেতাকর্মীদের বাড়িতে বাড়িতে পুলিশ বাহিনী দিয়ে হামলা করছে। যথারিতি গ্রেফতার শুরু হয়ে গেছে। রাজশাহীর গণসমাবেশ নিয়ে গভীর ষড়যন্ত্র করছে সরকার ও স্থানীয় আওয়ামীলীগ। কোন ষড়যন্ত্রই বিএনপি’র গণসমাবেশ নষ্ট করতে পারবেনা। পুরো রাজশাহী মহানগরী মানুষ মানুষে ভরে যাবে বলে উল্লেখ করেন তিনি।
তিনি আরো বলেন, গণসমাবেশের পূর্বে রাজশাহী অভিমুখে সকল যানবাহন বন্ধ করে দেবে। এঅবস্থায় বিকল্প যানবাহন নিয়ে প্রয়োজনে আগের দিন রাজশাহী মুখে যাত্রা করতে হবে বলে উল্লেখ করেন তিনি। যত রকমের বাধা আসুক সব বাধা অতিক্রম করে সঠিক সময়ে সমাবেশস্থলে উপস্থিত হওয়ার জন্য নেতাকর্মী ও সাধারণ জনগণকে অনুরোধ করেন তিনি।