রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত মালিক-শ্রমিকদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে রাজশাহী থেকে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ কেশরহাট পৌরসভাকে আধুনিকায়ন করা হবে: এমপি মিলন রাজশাহীতে সিএনজি মালিক সমিতির উদ্যোগে চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন রাজশাহী আরডিএ পার্কের পুকুরে মাছ অবমুক্ত ও বৃক্ষরোপর করেন আরডিএ চেয়ারম্যান

গান পাউডার ও গুলিসহ অস্ত্রের বড় চালান আটক করলো র‌্যাব

  • প্রকাশ সময় শুক্রবার, ৭ অক্টোবর, ২০২২
  • ৫৯৩ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীতে গান পাউডার (বিস্ফোরক) স্পিøন্টার, গুলি ও বিদেশি আগ্নেয়াস্ত্রসহ বোমা তৈরির বিভিন্ন সরঞ্জামসহ তিনজনকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব)-৫ সদস্যরা। এরপর বেরিয়ে এসেছে এই চাঞ্চল্যকর তথ্য। আটককৃতরা হলেন- রাজশাহী মহানগরীর কাটাখালী থানার কাপাশিয়া পাহাড়পুর এলাকার আব্দুল মতিনের ছেলে আতিকুর রহমান ওরফে আতিক (৩৫), তার সহযোগী মহানগরীর মতিহার থানার চরকাজলা এলাকার ঝড়ুর ছেলে শাহীন আলী (২৫) ও ধরমপুর পূর্বপাড়ার নেকছার আলীর ছেলে শহিদুল (২৬)।

বৃহস্পতিবার (৬ অক্টোবর) সারারাত অভিযান পরিচালনা করে রাজশাহী মহানগরীর কাটাখালী থানার কাপাশিয়া পাহাড়পুর এলাকা থেকে তাদের আটক করেছে র‌্যাব-৫ এর অভিযানিক দল। তাদের কাছ থেকে, ৪টি বিদেশি রিভলবার, ৩টি বিদেশি পিস্তল, ৪টি ম্যাগজিন, ৮ রাউন্ড তাজা গুলি, ৪ রাউন্ড গুলির খোসা, ১ কেজি ১০০ গ্রাম গান পাউডার, ৭৫০ গ্রাম পাথর, স্প্লীন্টার হিসেবে ব্যবহৃত লোহার বল ও তারকাটা, দুইটি মোবাইল ফোন ও ৪টি সীমকার্ড উদ্ধার করা হয়েছে।

শুক্রবার দুপুরে র‌্যাব-৫ এর সদর দপ্তরের সম্মেলন কক্ষে র‌্যাব-৫ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রিয়াজ শাহরিয়ার গণমাধ্যমকর্মীদের এই তথ্য জানান। প্রেস ব্রিফিং করার সময় র‌্যাব-৫ এর অধিনায়ক বলেন-এটি সাম্প্রতিককালে রাজশাহী তথা উত্তরবঙ্গে অবৈধ অস্ত্রের সবচেয়ে বড় চালান তাদের হাতে ধরা পড়লো। আটক তিনজন এলাকার চিহ্নিত শীর্ষ অস্ত্র ব্যবসায়ী। গোপন তথ্যের ভিত্তিতে তারা জানতে পারেন, রাজশাহীতে একটি বড় অস্ত্রের চালান সীমান্তবর্তী চর হয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়সংলগ্ন এলাকায় এসেছে। এই তথ্যের ভিত্তিতে তারা গোয়েন্দা নজরদারি বাড়ান। এক পর্যায়ে র‌্যাব সদস্যরা কাটাখালীর কাপাশিয়ার পাহাড়পুর এলাকায় চিহ্নিত সন্ত্রাসী দলের সক্রিয় সদস্য আতিকের বাড়িতে অভিযান চালায়।

এ সময় আতিককে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। পরে আতিক তার মুরগির খামারের পাশের একটি ছোট ঘর থেকে অবৈধ অস্ত্রগুলো বের করে দেন। এছাড়া সেখান থেকে বোমা তৈরির সরঞ্জামগুলোও জব্দ করা হয়। পরে তার তথ্যের ভিত্তিতে অন্য দুজনকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে তারা জানান, এই তিনজন সীমান্ত এলাকা থেকে তানজিম (২৭) ও আব্দুর রহিম (২৮) নামের দুজনের মাধ্যমে অস্ত্র-গুলি ও বিস্ফোরক দ্রব্যগুলো সংগ্রহ করেছিলেন। এদের মূল লক্ষ্য হচ্ছে রাজশাহী এবং দেশের শান্তি-শৃঙ্খলা বিনষ্ট এবং অস্থিতিশীল করা।
র‌্যাব-৫ অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রিয়াজ শাহরিয়ার জানিয়েছেন, মানুষের যেন সন্দেহ না হয় সেজন্য মুরগির খামারের পাশে অবৈধ অস্ত্রের মজুদ গড়ে তোলা হয়েছিল। তবে তাদের আটকের মাধ্যমে আবারও জানান দেওয়া হলো যে, র‌্যাব অবৈধ অস্ত্র ও বিস্ফোরক দ্রব্যাদির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে। জিজ্ঞাসাবাদ শেষে তাদেরকে মহানগরীর কাটাখালী থানায় সোপর্দ করা হবে। তাদের বিরুদ্ধে অস্ত্র ও বিস্ফোরক আইনে মামলা করা হবে বলেও জানান র‌্যাব-৫ অধিনায়ক।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin