বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
চট্টগ্রামে নিহত সেনাসদস্য তাসনিম রিফায়াতের গ্রামের বাড়ি রাজশাহীতে শোকের মাতম পদ্মার পানিতে ডুবেছে ঘর, পানিবন্দী মানুষের পাশে জেলা প্রশাসক শিশুর সার্বিক বিকাশ নিশ্চিতে প্রাতিষ্ঠানিক সমন্বয় জোরদারের আহ্বান বিএমডিএ’র মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত রাজশাহী বোর্ডে পুনর্নিরীক্ষিত খাতা পুনরায় দেখার অভিযোগ পবা মোহনপুরের প্রতিটা কমিউনিটি ক্লিনিকের আধুনিকায়ন করা হবে পবার চর মাঝার দিয়ারে ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধনীতে : এমপি মিলন রাজশাহীর বারাহী, নবগঙ্গা ও বারনই নদীর দূষণ বন্ধের দাবীতে নওহাটায় মানববন্ধন অসুস্থ স্বেচ্ছাসেবক দল নেতা জয়নাল এর পাশে বিএনপি নেতা সুলতান আন্তর্জাতিক মানের ট্রেনিং-এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় রাজশাহীতে সারের কোনো সংকট নেই: বিভাগীয় কমিশনার

গোদাগাড়ীতে ওঁরাও সম্প্রদায়ের লোবান্ন উৎসব পালন

  • প্রকাশ সময় শনিবার, ১৩ জানুয়ারী, ২০২৪
  • ৩৪৬ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: নানা আয়োজনে রাজশাহীর গোদাগাড়ীর রাহী ঝিরকুপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে ক্ষুদ্র নৃগোষ্ঠির ওঁরাও সম্প্রদায়ের কৃষি ভিত্তিক লোবান্ন (নবান্ন) উৎসব পালিত হয়। এ লক্ষে শনিবার দুপুরে রাজশাহী বিভাগীয় ক্ষুদ্র নৃগোষ্ঠীর কালচারাল একাডেমির আয়োজনে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও প্রতিযোগি বিজয়ীদের পুরস্কার বিতরণ করা হয়।

রাজশাহী বিভাগীয় ক্ষুদ্র নৃগোষ্ঠীর কালচারাল একাডেমির গবেষণা কর্মকর্তা বেনজামিন টুডুর সভাপতিত্বে সভায় আলোচক হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগীয় ক্ষুদ্র নৃগোষ্ঠীর কালচারাল একাডেমির নির্বাহী পরিষদের সাবেক সদস্য ও গোদাগাড়ী উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি চিত্তরঞ্জন সরদার, অত্র একাডেমির নির্বাহী পরিষদের সদস্য সুসেন কুমার শ্যামদুয়ার ও শেলি প্রিসিল্লা বিশ^াস, গোদাগাড়ী উপজেলা দিঘরী রাজা পরিষদের রাজা নিরনে চন্দ্র খালকো, গোদাগাড়ী উপজেলা পারগানা বাবুলাল মুর্মু ও গোগ্রাম ইউপি সাবেক সদস্য সুধির টপ্প্য। এছাড় ওঁরাও সম্প্রদায়ের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সভাপতি বলেন, নবান্ন হচ্ছে বাঙালীর উৎসব। প্রাচীনকাল থেকে গ্রামগঞ্জে ঘরে ঘরে এই উৎসব পালিত হয়ে আসছে। ক্ষুদ্র নৃতাত্তিক জাতিগোষ্ঠির মধ্যেও এই প্রচলন ছিলো ব্যাপকভাবে। কিন্তু কালের বিবরতনে এই উৎসবের অনকেটাই ভাটা পড়েছে। এই উৎসবকে আবারও অত্র সম্প্রদায়ের মধ্যে নবজাগরণ করার লক্ষে রাজশাহী বিভাগীয় ক্ষুদ্র নৃগোষ্ঠীর কালচারাল একাডেমি আপ্রান চেষ্টা করে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় এই মাঠে লোবান্ন উৎসবের আয়োজন করা হয়।

তিনি আরো বলেন, শুধু তাই নয় অত্র একাডেমি উত্তরবঙ্গের ক্ষুদ্র নৃগোষ্ঠির জাতি গোষ্ঠির হারিয়ে যাওয়া সংস্কৃতি পুনরুদ্ধার এবং চলমান সংস্কৃতিগুলো চর্চা, লালন ও পালন করার জন্য চেষ্টা করে যাচ্ছে। আগামীতে এই ধারা অব্যাহত রাখতে সবার সহযোগিতা কামনা করেন তিনি। বক্তব্য শেষে তিনি অতিথিদের নিয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin