রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময় রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত

গোদাগাড়ীতে কর্মী সমাবেশে যাওয়ার সময় বিএনপি নেতাদের উপরে হামলা

  • প্রকাশ সময় শনিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২৩৮ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া মাহফিল, শীতবস্ত্র বিতরণ ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র মেরামতের ৩১ দফা বাস্তবায়ন উপলক্ষে কর্মী সমাবেশের আয়োজন করা হয় রাজশাহীর গোদাগাড়ীতে। উপজেলার পিরিজপুর হাইস্কুল মাঠে আয়োজিত এই সমাবেশে যোগ দিতে যাওয়ার সময় নেতাদের উপর হামলার ঘটনা ঘটেছে।

বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা মন্ডলের সদস্য ও রাজশাহী-১ আসনের দলটির মনোনয়নপ্রত্যাশী শরীফ উদ্দীনের অনুসারীদের হামলার শিকার হয়েছেন উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সালাম শাওয়াল। বিকেল চারটার দিকে আব্দুস সালাম শাওয়াল তার নিজ বাড়ী থেকে জিয়া ফাউন্ডেশনের সহকারী মহাসচিব অধ্যক্ষ আব্দুল্লাহ আল মাহমুদ বিপ্লব ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আনারুল সরকারকে সঙ্গে নিয়ে প্রাইভেট কার যোগে সমাবেশে যাচ্ছিলেন। আব্দুল্লাহ আল মাহমুদ বিপ্লব নিজে প্রাইভেট কারের চালক ছিলেন। তিনি নিজেও আঘাত পান।

তারা বারো মাইল এলাকায় পৌছলে ১০/১৫ জনের একটি দল লাঠিশোঠা ও লোহার রোড নিয়ে তাদের উপর হামলা করে। এ সময় তারা গাড়ীতে ইটপাটকেলও নিক্ষেপ করে। এ সময় উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সালাম শাওয়াল আহত হন। তিনি মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত প্রাপ্ত হন। পরে স্থানীয়ভাবে তিনি চিকিৎসা নেন।

আব্দুস সালাম শাওয়াল অভিযোগ করেন, মনোনয়নপ্রত্যাশী শরীফ উদ্দিন বারবার তারেক রহমানের ঘোষিত ৩১ দফা কর্মসূচীতে হামলা করে আসছে। আজকের কর্মসূচীতে আমরা আসার সময় তার অনুসারীরা হামলা চালিয়েছে। আমি তার বিরুদ্ধে কেন্দ্র অভিযোগ করেছিলাম এই কারণেই হামলা হতে পারে।

তিনি বলেন, গত ১৫ বছর যারা এলাকায় আসেনি, যারা নির্যাতিত নেতাকর্মীদের খোঁজ খবর নেয়নি তারাই গত ৫ আগস্টের পর এলাকায় এসে আওয়ামী লীগের সন্ত্রাসীদের ব্যবহার করে বিএনপি দখলের চেষ্টা করছে। সন্ত্রাসীদের দিয়ে বিএনপির ত্যাগী নেতাকর্মীদের উপর হামলা করছে। বিএনপির নেতাকর্মীরা এর জবাব দিবে।

উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আনারুল সরকার বলেন, আজকের হামলাটি শরীফ গ্রুপের যুবদল নেতারা করেছে। এর আগে একাধিকবার এ ধরণের হামলা হয়েছে। এ ধরণের বারবার হামলা ভালো কাজ নয়। এই বিষয়ে কি করনীয় তা আমরা আলোচনা করে সিদ্ধান্ত নিবো বলেও জানান তিনি।

গোদাগাড়ী থানার ওসি রুহুল আমিন বলেন, বারো মাইল মোড়ে বিএনপির নেতার গাড়িতে মামলার খবর পেয়ে সেখানে পুলিশ পাঠানো হয়। তবে পুলিশ যাওয়ার আগেই হামলাকারিরা চলে যায়। এ ঘটনায় সন্ধ্যা ৬টা পর্যন্ত থানায় কেউ অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত করে হামলাকারিদের শনাক্ত ও তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

জিয়া ফাউন্ডেশনের কেন্দ্রীয় কমিটির সহকারী মহাসচিব অধ্যক্ষ আব্দুল্লাহ আল মাহমুদ বিপ্লব বলেন, এ হামলার ঘটনায় কোন ছাড় দেওয়া হবে না। আইনগত এবং সাংগঠনিক দুইভাবেই এ ঘটনার মোকাবেলা করা হবে। এ ঘটনায় নেতাকর্মীদের ভিত বা বিচলিত না হওয়ার অনুরো করেন তিনি।

এ্যাডভোকেট সুলতানুল ইসলাম তারেক বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র মেরামতের ৩১ দফা বাস্তবায়ন উপলক্ষে লিফলেট বিতরণ ও কর্মী সমাবেশসহ যত বার কর্মসূচী নিয়েছি তত বারই তাঁদের উপর হামলা করা হয়েছে। এ থেকে বুঝা যায় শরীফ উদ্দিন তাঁদের নেতা তারেক রহমানের বিপক্ষে অবস্থান নিয়েছে। এর জবাব তারেক রহমানই দেবেন বলে উল্লেখ করেন তিনি।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin