বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
চট্টগ্রামে নিহত সেনাসদস্য তাসনিম রিফায়াতের গ্রামের বাড়ি রাজশাহীতে শোকের মাতম পদ্মার পানিতে ডুবেছে ঘর, পানিবন্দী মানুষের পাশে জেলা প্রশাসক শিশুর সার্বিক বিকাশ নিশ্চিতে প্রাতিষ্ঠানিক সমন্বয় জোরদারের আহ্বান বিএমডিএ’র মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত রাজশাহী বোর্ডে পুনর্নিরীক্ষিত খাতা পুনরায় দেখার অভিযোগ পবা মোহনপুরের প্রতিটা কমিউনিটি ক্লিনিকের আধুনিকায়ন করা হবে পবার চর মাঝার দিয়ারে ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধনীতে : এমপি মিলন রাজশাহীর বারাহী, নবগঙ্গা ও বারনই নদীর দূষণ বন্ধের দাবীতে নওহাটায় মানববন্ধন অসুস্থ স্বেচ্ছাসেবক দল নেতা জয়নাল এর পাশে বিএনপি নেতা সুলতান আন্তর্জাতিক মানের ট্রেনিং-এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় রাজশাহীতে সারের কোনো সংকট নেই: বিভাগীয় কমিশনার

গোদাগাড়ীতে কৃষকের ধান কেটে দিলো রাজশাহী জেলা কৃষক লীগ

  • প্রকাশ সময় বুধবার, ৩ মে, ২০২৩
  • ৪১৯ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার নির্দেশনায় রাজশাহী জেলা কৃষক লীগের পক্ষ থেকে রাজশাহীর গোদাগাড়ী উপজেলার মাটিকাটা ইউনিয়নের মাছমারা (গোপালপুর) গ্রামের কৃষক বদরুল ইসলাম ও আনিসুল হক ও আব্দুল বারীর ধান কেটে দিলেন রাজশাহী জেলা কৃষক লীগ।

বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত রাজশাহী জেলা কৃষক লীগের উদ্যোগে প্রায় অর্ধশতাধিক কর্মীদের সাথে নিয়ে কৃষকের ধান কাটা কর্মসূচীতে নেতৃত্বে দেন রাজশাহী জেলা কৃষক লীগের সভাপতি অধ্যক্ষ তাজবুল ইসলাম ও সাধারণ সম্পাদক ওয়াজেদ আলী খাঁন।

ধান কাটা কর্মসূচীতে অংশগ্রহণ করেন রাজশাহী জেলা কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক আসাদুল হক দুখু ও তরিকুল হাসান বাচ্চু, দপ্তর সম্পাদক নজরুল ইসলাম চিনু, প্রচার ও প্রকাশনা সম্পাদক এনামুল হক রিপন ও সহ প্রচার ও প্রকাশনা সম্পাদক ইউসুফ চৌধুরী, গোদাগাড়ী উপজেলার মাটিকাটা ইউনিয়ন কৃষক লীগের সভাপতি জাহির ইসলাম ও সাধারণ সম্পাদক মাসুদ রানা, পবা উপজেলা কৃষক লীগের সদস্য নুরুল নবী, তাজ উদ্দিনসহ জেলা, উপজেলা, পৌরসভা, ইউনিয়ন ও ওয়ার্ডের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

গোদাগাড়ী উপজেলার মাছমারা (গাপালপুর) গ্রামের কৃষক বদরুল ইসলাম বলেন, “মাঠে ধান পেকে গেছে। এই সময় সব কৃষক ধান কাটা-মাড়াইতে ব্যস্ত থাকায় শ্রমিক সংকট রয়েছে। আবার শ্রমিক পাওয়া গেলেও তাদের মজুরী বেশী। এই সংকটে রাজশাহী জেলা কৃষক লীগের কর্মী বাহিনী ধান কেটে দেওয়ায় তিনি খুশি এবং এতে তার অনেক উপকার হলো। প্রধানমন্ত্রী সহ বাংলাদেশ কৃষক লীগ রাজশাহী জেলা শাখার কর্মীদের ধন্যবাদ জানান তিনি।

রাজশাহী জেলা কৃষক লীগের সভাপতি অধ্যক্ষ তাজবুল ইসলাম বলেন, “মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী কৃষক লীগ কৃষকদের পাশে থেকে তাদের সহযোগিতা করছে। কৃষক লীগের কর্মীরা এই মাটির সন্তান, মিশে আছে কৃষকের আত্মার সাথে। যে কোনো সংকটে, দুর্যোগে কৃষক লীগ আছে তাদের সাথে তাদের পাশে। কৃষক লীগ এই সংকট মুহূর্তে দেশরত্ন শেখ হাসিনার নির্দেশ পালন করে যাচ্ছে। তারই অংশ হিসেবে আজ কৃষকের পাশে থেকে ধান কাটা এবং তা কৃষকের ঘরে পৌঁছে দিয়েছি এবং আগামীতেও ধান কাটা শেষ না হওয়া পর্যন্ত এই ধারাবাহিকতা অব্যাহত থাকবে।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin