মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৪:৫০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
২০২৭ সালের শুরুতেই পদ্মা ব্যারেজ প্রকল্পের কাজ শুরু হবে: পানিসম্পদ মন্ত্রী ভূমি মন্ত্রী মিনুর আশু রোগমুক্তি কামনায় ১৮ নং ওয়ার্ডে আলোচনা ও দোয়া মাহফিল ভূমিমন্ত্রী মিনুর রোগমুক্তি কামনায় ধর্মসভা মন্দিরে বিশেষ প্রার্থনা দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত তেতাল্লিশ পরিবারের মধ্যে এক কোটি ঊনআশি লাখ টাকার চেক বিতরণ এমপির বিরুদ্ধে আ.লীগকে পুনর্বাসন ও হয়রানীর প্রতিবাদে বিএনপির নেতাকর্মীদেরই সংবাদ সম্মেলন জনগণের নিরাপত্তা নিশ্চিতে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল হতে হবে: এমপি মিলন ভূমিমন্ত্রীর রোগমুক্তি কামনায় জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের দোয়া মাহফিল দেশের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: এমপি মিলন বাপা ও রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের আঞ্চলিক সেমিনার নভেম্বরে ভূমি মন্ত্রী মিনুর সুস্থতা কামনায় ইনসাব এর দোয়া মাহফিল

গোদাগাড়ীতে কৃষি উদ্যোক্তা মেলা ও প্রতিবন্ধিদের আর্থিক অনুদান প্রদান

  • প্রকাশ সময় বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪
  • ২৯৩ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: বেসরকারী উন্নয়ন সংস্থা গ্রাম বিকাশ কেন্দ্র (জিবিকে) এর আয়োজনে গোদাগাড়ীর কাঁকনহাট লাইফ ও সেইফ প্রকল্পের লাইফ উদ্যোগে কৃষি উদ্যোক্তা মেলা ও প্রতিবন্ধিদের আর্থিক অনুদান প্রদান করা হয়। বৃহস্পতিবার সকাল ১০টায় কাঁকনহাট পৌর অডিটরিয়ামে এই মেলার আয়োজন করা হয়। জিবিকে কাঁকনহাট শাখার লাইফ প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী আবু জাফরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ^বিধ্যালয়ের ডিপার্টমেন্ট অব ক্রপ সায়েন্স র্এড টেকনোলজী বিভাগের প্রফেসর এ.কে.এম আব্দুল বারি।

জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশনফাউন্ডেশন (জেআইসিএফ) সহযোগিতায় ও গ্রাম বিকাশ কেন্দ্রের লাইফ প্রকল্পের বাস্তবায়নে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপসহকারী কৃষি কর্মকর্তা জুয়েল রানা, জিবিকে কাঁকনহাট শাখার সেইফ প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী অনন্দ মুর্মু, গোদাগাড়ী প্রাণী সম্পদ কার্যালয়ের এলএসপি আশরাফুন নেসা পরী। এছাড়াও অত্র প্রকল্পের সুবিধাভোগিগণ উপস্থিত ছিলেন।

মেলায় বিভিন্ন ধরনের কৃষি স্টল, ভেটেরেনারী স্টল ও উদ্যোক্তাদের তৈরীকৃত পন্যের স্টলও সেখানে বসে। অতিথিবৃন্দ প্রতিটি স্টল ঘুরে দেখেন এবং স্টল প্রদানকারীদের সাথে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন। স্টল পরিদর্শন শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় অতিথিবৃন্দ জিবিকে এর কার্যক্রম দেখে সন্তষ প্রকাশকরেন। সেইসাথে জিবিকে এর শেখানো কার্যক্রমগুলো ধরে রাখা জন্য এবং প্রাপ্ত জ্ঞান ও অভিজ্ঞতা স্ব স্ব ক্ষেত্রে কাজে লাগানোর আহ্বান জানান তারা। বক্তব্য শেষে প্রতিবন্ধিদের মাঝে নগদ অর্থ প্রদান করা হয়।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin