রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত মালিক-শ্রমিকদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে রাজশাহী থেকে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ কেশরহাট পৌরসভাকে আধুনিকায়ন করা হবে: এমপি মিলন রাজশাহীতে সিএনজি মালিক সমিতির উদ্যোগে চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন রাজশাহী আরডিএ পার্কের পুকুরে মাছ অবমুক্ত ও বৃক্ষরোপর করেন আরডিএ চেয়ারম্যান

গোদাগাড়ীতে জনপ্রিয়তার ঈর্শ্বান্বিত হয়ে এক বিএনপি নেতার ‘ফেস্টুন ছিঁড়লো ছাত্রদলের দুই কর্মী

  • প্রকাশ সময় বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী, ২০২৫
  • ২৮৩ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর গোদাগাড়ীতে ছাত্রদলের দুই কর্মী স্থানীয় এক বিএনপি নেতার ফেস্টুন ছিঁড়েছেন বলে অভিযোগ উঠেছে। এ সময়ে স্থানীয়রা তাঁদের আটক করে স্বীকারোক্তি নিয়ে ছেড়ে দিয়েছে। তাঁদের একজনের একটি ভিডিও এলাকায় ছড়িয়ে পড়েছে। ভিডিওতে সিহাব নামের ঐ ছাত্রদলকর্মীকে বলতে শোনা যায়, ‘উপজেলা ছাত্রদলের আহ্বায়ক বেদার উদ্দিন বিদ্যুতের নির্দেশে তাঁরা ব্যানার-ফেস্টুন কাটতে এসেছিলেন।’

ইংরেজি নববর্ষে সবাইকে শুভেচ্ছা জানিয়ে ডেপটি অ্যাটর্নি জেনারেল, জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম এর সাংগঠনিক সম্পাদক ও গোদাগাড়ী উপজেলা বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি ব্যারিস্টার মাহফুজুর রহমান মিলনের পক্ষ থেকে ঐ ব্যানার-ফেস্টুন টাঙ্গানো হয়েছিল। ব্যারিস্টার মিলন রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী। উপজেলা ছাত্রদলের আহ্বায়ক বেদার উদ্দিন বিদ্যুৎ বিএনপির আরেক মনোনয়ন প্রত্যাশী মেজর জেনারেল (অব.) শরীফ উদ্দীনের অনুসারী। এ কারণে বিদ্যুতের কর্মীরা বিভিন্ন এলাকায় তাঁর ফেস্টুন কেটে দিচ্ছেন বলে অভিযোগ ব্যারিস্টার মাহফুজুর রহমান মিলনের।

মাহফুজুর রহমান মিলন বলেন, ‘এ ধরনের ঘটনা দুঃখজনক। রাজনীতি করতে হলে সবাইকে সহনশীলতা দেখাতে হবে। কর্মীদের কারণেই কিন্তু নেতাদের বদনাম হয়। তাই কর্মীরা কী করছেন, তা খেয়াল রাখা দরকার।’

মঙ্গলবার রাত ১০টার দিকে উপজেলা সদর সংলগ্ন গোরস্থান এলাকায় মিলনের ফেস্টুন কাটার অভিযোগে সিহাব ও রয়েল নামের দুই ছাত্রদলকর্মীকে আটক করে স্থানীয়রা। সিহাবের বাড়ি পবা উপজেলার আলীমগঞ্জ এলাকায়। রয়েলের বাড়ি গোদাগাড়ীর বিয়ানাবোনা গ্রামে। এলাকাবাসী আটক করলে তাঁরা এই তথ্য দেন।

ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, ছাত্রদলকর্মী সিহাব বলছেন, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক বেদার উদ্দিন বিদ্যুৎ তাঁদের ফেস্টুন কাটতে পাঠিয়েছেন। আগেও ফেস্টুন ছেঁড়া হয়েছে। সিহাব বলতে থাকেন, বেদার উদ্দিন বিদ্যুৎও তাঁদের সঙ্গে ছিলেন। তিনি পালিয়ে গেছেন।

তবে জানতে চাইলে অভিযোগ অস্বীকার করেন ছাত্রদল নেতা বেদার উদ্দিন বিদ্যুৎ। তিনি বলেন, ‘ফেস্টুন নাকি কাটা হয়েছে আধা কিলোমিটার দূরে গোরস্থান এলাকায়। আমার এ দুই ছেলে ছিলেন উপজেলা সদরে। তারা সেখানে চা খাচ্ছিলেন। তাদের পরিকল্পিতভাবে ধরে মারধর করে স্বীকারোক্তি আদায় করা হয়েছে বলে অভিযোগ করেন। তারা কেউ পোস্টার ছিঁড়তে যায়নি। তাঁকে নিয়ে নানা ষড়যন্ত্র করা হচ্ছে বলে উরেøক করেন তিনি। এর ধারাবাহিকতায় এ ধরনের ঘটনা ঘটানো হয়েছে জানান বিদ্যুৎ।’

বিদ্যুৎ আরো বলেন, ঐ দুজনকেই মারধর করা হয়েছে। সিহাব নামের ছেলেটা আহত। তাকে রড দিয়েও আঘাত করা হয়েছে। তাকে হাসপাতালে ভর্তি করবেন। তারপর মামলার ব্যাপারে চিন্তা করবেন বলে জানান বিদ্যুৎ।’

এ বিষয়ে জানতে চাইলে গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন বলেন, ‘এ ধরনের কোনো ঘটনার কথা তাঁর জানা নেই। কোনো পক্ষ যদি অভিযোগ করেন, তাহলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে বলে উল্লেখ করেন এই পুলিশ কর্মকর্তা।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin