শনিবার, ১৬ মে ২০২৬, ০৪:৫৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহী সিল্ক পুনরুদ্ধারে ব্র্যাকের অংশগ্রহণ চাইলেন ভূমিমন্ত্রী মিনু রাজশাহীতে গুটি আম পাড়া শুরু রাজশাহীকে পরিকল্পিত মহানগর হিসেবে গড়ে তোলা হয়েছে: ভূমিমন্ত্রী মিনু এগার দলীয় জোট অযথা দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে: এমপি মিলন চারঘাট উপজেলার চলমান খাল পুনঃখনন পরিদর্শন করলেন জেলা প্রশাসক রাজশাহীতে সড়ক পরিবহন গ্রুপের মরনোত্তর চেক প্রদান বাংলাদেশ সাংবাদিক সংস্থা রাজশাহী জেলা শাখার সভা রাজশাহীতে কোরবানীর পশু উদ্বৃত্ত প্রায় নব্বই হাজার: জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা চাঁদা না দেওয়ায় আবাসন ব্যবসায়ীকে অপহরণের চেষ্টা: থানায় অভিযোগ রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন ও মেয়াদ উত্তীর্ণ কসমেটিকস বিক্রি করায় জরিমানা

গোদাগাড়ীতে তাঁতীদলের কর্মী সভা

  • প্রকাশ সময় সোমবার, ৯ ডিসেম্বর, ২০২৪
  • ১৬৭ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর গোদাগাড়ী উপজেলার দেওপাড়া ইউনিয়ন তাঁতী দলের উদ্যোগে রাষ্ট্র কাঠামো মেরামতে বিএনপি’র ৩১দফা রুপরেখা সম্পর্কে জনগণকে অবহিত করার লক্ষে কর্মী সভা অনুষ্ঠিত হয়। অত্র ইউনিয়নের ভাগাইল ঈদগাহ মাঠে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা তাঁতীদলের সভাপতি কুতুব উদ্দিন বাদশা। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা বিএনপি’র সাবেক যুব বিষয়ক সম্পাদক নাসির উদ্দিন বাবু।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা তাঁতীদলের আহ্বায়ক কমিটির সদস্য জিয়াউর রহমান জিয়া, গোদাগাড়ী উপজেলা বিএনপি নেতা প্রফেসর তাহাসিন, গোদাগাড়ী উপজেলা তাঁতী দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক লালু, গোদাগাড়ী উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মাসুদ রানা ও কাঁকনহাট পৌরসভা তাঁতীদলের আহ্বায়ক আরিফ আহমেদ। সভায় সভাপতিত্ব করেন গোদাগাড়ী উপজেলা তাঁতী দলের যুগ্ম আহ্বায়ক ও দপ্তরের দায়িত্বপ্রাপ্ত বিপ্লব আলী। সভা সঞ্চালনা করেন গোদাগাড়ী উপজেলা তাঁতীদলের যুগ্ম আহ্বায়ক রাকিবুল ইসলাম। সভায় অত্র ইউনিয়ন উপজেলার তাঁতীদল, বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin