বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
চট্টগ্রামে নিহত সেনাসদস্য তাসনিম রিফায়াতের গ্রামের বাড়ি রাজশাহীতে শোকের মাতম পদ্মার পানিতে ডুবেছে ঘর, পানিবন্দী মানুষের পাশে জেলা প্রশাসক শিশুর সার্বিক বিকাশ নিশ্চিতে প্রাতিষ্ঠানিক সমন্বয় জোরদারের আহ্বান বিএমডিএ’র মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত রাজশাহী বোর্ডে পুনর্নিরীক্ষিত খাতা পুনরায় দেখার অভিযোগ পবা মোহনপুরের প্রতিটা কমিউনিটি ক্লিনিকের আধুনিকায়ন করা হবে পবার চর মাঝার দিয়ারে ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধনীতে : এমপি মিলন রাজশাহীর বারাহী, নবগঙ্গা ও বারনই নদীর দূষণ বন্ধের দাবীতে নওহাটায় মানববন্ধন অসুস্থ স্বেচ্ছাসেবক দল নেতা জয়নাল এর পাশে বিএনপি নেতা সুলতান আন্তর্জাতিক মানের ট্রেনিং-এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় রাজশাহীতে সারের কোনো সংকট নেই: বিভাগীয় কমিশনার

গোদাগাড়ীতে সলুয়া বহুমূখী উন্নয়ন সংস্থা’র কম্বল বিতরণ

  • প্রকাশ সময় বৃহস্পতিবার, ১১ জানুয়ারী, ২০২৪
  • ২৮৫ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর গোদাগাড়ীতে দু:স্থ, অসহায় ও সুবিধা বঞ্চিত শীতার্ত মানুষের মধ্যে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়। বৃহস্পতিবার গোদাগাড়ীর বালিয়াঘাটা সলুয়া বহুমূখী উন্নয়ন সংস্থার(সবিউস) প্রধান কার্যালয় প্রাঙ্গনে অত্র সংস্থার আয়োজনে কম্বল বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোদাগাড়ী উপজেলা নির্বাহী অফিসার আতিকুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সলুয়া বহুমূখী উন্নয়ন সংস্থার প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক নুরুন্নবী মাসুদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোদাগাড়ী উপজেলা সমাজসেবা অফিসার আব্দুল মানিক ও ব্যবসায়ী খাদিমুল ইসলাম।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, রাজশাহীতে শীত জেঁকে বসতে শুরু করেছে। এই শীতে অসহায় মানুষ গুলো যেন কষ্ট না পায় সেজন্য সরকারী-বেসরকারী ভাবে শীতবস্ত্র বিতরণ অব্যাহত রয়েছে। শীতে শীতার্ত মানুষের পাশে এসে দাঁড়ানোর জন্য সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

এই সংস্থার মাধ্যমে তিন শতাধিক কম্বল পর্যায়ক্রমে বিতরণ করা হবে বলে জানান সলুয়া বহুমূখী উন্নয়ন সংস্থার প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক নুরুন্নবী মাসুদ।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin