নিজস্ব প্রতিবেদক: বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক এডভোকেট সুলতানুল ইসলাম তারেক এর সহযোগিতায় ৩২০০ জন গরিব ও দুঃখী মানুষের মধ্যে ঈদ সামগ্রী প্রদানের প্রথম দিনে ১৩০০জনের মধ্যে ঈদ সামগ্রী বিতরণ করা হয়। শুক্রবার সকালে বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এডভোকেট সুলতানুল ইসলাম তারেক, বিএনপি গোদাগাড়ী উপজেলা শাখার সভাপতি আব্দুস সালাম সাওয়াল, সহ-সভাপতি আমিরুল ইসলাম ফটিক, সাধারণ সম্পাদক আনোয়ারুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মাহবুবুল ইসলাম মাহবুব।
জিয়া পরিষদ কেন্দ্রীয় কমিটির সহকারী মহাসচিব অধ্যক্ষ আব্দুল্লাহ আল মাহমুদ সালাম বিপ্লব, মাটিকাটা ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক আব্দুল গনি মাস্টার, গোগ্রাম ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক কামরুজ্জামান কামরু, প্রোগ্রাম ইউনিয়ন বিএনপি’র সাবেক আহবায়ক আনসার মোড়ল, বিএনপি নেতা সাইফুল ইসলাম হিরোক, জেলা যুবদলের যুগ্ম আহবায়ক রবিউল ইসলাম কুসুম, উপজেলা যুবদলের সদস্য সচিব নুরুদ্দিন বাবু, ইউপি সদস্য আসলাম,ও ফজল এবং লুৎফুর ও আব্দুল হামিদ সহ বিভিন্ন ইউনিয়নের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।