বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২:০৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
২০২৭ সালের শুরুতেই পদ্মা ব্যারেজ প্রকল্পের কাজ শুরু হবে: পানিসম্পদ মন্ত্রী ভূমি মন্ত্রী মিনুর আশু রোগমুক্তি কামনায় ১৮ নং ওয়ার্ডে আলোচনা ও দোয়া মাহফিল ভূমিমন্ত্রী মিনুর রোগমুক্তি কামনায় ধর্মসভা মন্দিরে বিশেষ প্রার্থনা দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত তেতাল্লিশ পরিবারের মধ্যে এক কোটি ঊনআশি লাখ টাকার চেক বিতরণ এমপির বিরুদ্ধে আ.লীগকে পুনর্বাসন ও হয়রানীর প্রতিবাদে বিএনপির নেতাকর্মীদেরই সংবাদ সম্মেলন জনগণের নিরাপত্তা নিশ্চিতে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল হতে হবে: এমপি মিলন ভূমিমন্ত্রীর রোগমুক্তি কামনায় জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের দোয়া মাহফিল দেশের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: এমপি মিলন বাপা ও রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের আঞ্চলিক সেমিনার নভেম্বরে ভূমি মন্ত্রী মিনুর সুস্থতা কামনায় ইনসাব এর দোয়া মাহফিল

গোদাগাড়ীর পাকড়ি ইউপি চেয়ারম্যান জালাল উদ্দীন সাময়িক বরখাস্ত

  • প্রকাশ সময় বৃহস্পতিবার, ১ আগস্ট, ২০২৪
  • ২৮০ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: হত্যা মামলার আসামি হিসেবে অভিযোগপত্র আদালতে গৃহীত হওয়ায় রাজশাহীর গোদাগাড়ী উপজেলার পাকড়ি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান জালাল উদ্দীনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। স্থানীয় সরকার, পল্লি উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় ইউপি-১ শাখার জ্যেষ্ঠ সহকারী সচিব পূরবী গোলদার স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাঁকে সাময়িক বরখাস্ত করা হয়। গত ২৪ জুলাই এ প্রজ্ঞাপন জারি হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, রাজশাহীর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে জালাল উদ্দীনের বিরুদ্ধে গোদাগাড়ী থানার মামলার (৯৩/২২) অভিযোগ গঠন হয়েছে। তাই জেলা প্রশাসক (ডিসি) প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য স্থানীয় সরকার মন্ত্রণালয়কে অনুরোধ করেছেন। জালাল উদ্দীনের অপরাধমূলক কার্যক্রম ইউনিয়ন পরিষদসহ জনস্বার্থের পরিপন্থী বিবেচনায় স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯-এর ৩৪ (১) ধারা অনুযায়ী তাঁকে সাময়িক বরখাস্ত করা হলো।

এই তথ্য নিশ্চিত করে গোদাগাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবুল হায়াত বলেন, ‘ইউপি চেয়ারম্যান জালাল উদ্দীনের সাময়িক বরখাস্তের একটি চিঠি পেয়েছেন। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’ উল্লেখ্য গত বছরের জুলাইয়ে জালাল উদ্দীনের ইন্ধনে জমি নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে চার কৃষক হত্যার অভিযোগ ওঠে। এ নিয়ে দুটি মামলা হয়। একটি মামলার প্রধান আসামি জালাল উদ্দীন।

বরখাস্তের বিষয়ে মোবাইলে জানতে চাইলে জালাল উদ্দীন বলেন, তিনি হাই কোর্টে আপিল করবেন। সেখানে তিনি ন্যায় বিচার পাবেন বলে জানান। তিনি আরো বলেন, এই মামলার সাথে তার কোন প্রকার সম্পর্ক নাই। তিনি কাউকে হুকুম দেননি বা সরাসরি গঠনাস্থলে উপস্থিতও ছিলেন না বলে দাবী করেন জালাল উদ্দিন।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin