নিজস্ব প্রতিবেদক: জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব সম্পর্কে জনগণকে সচেতনতা বৃদ্ধিকল্পে শুক্রবার আন্ধারকোঠা কাথলিক মিশনের অধিন্যস্ত রাজশাহীর গোদাগাড়ী উপজেলার মধুমাঠ গ্রামের সাঁওতাল পাড়ার রাস্তার দুইপার্শে বারশ তালের বীজ রোপন করা হয়। রাজশাহী কাথলিক ডায়াসিস ও শান্তি মিশনের উদ্যোগে এবং ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের সহযোগিতায় তালবীজ রোপন উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজশাহী কাথলিক ডায়াসিস ও শান্তি কমিশনের আহ্বায়ক ফাদার সাগর কোড়াইয়া এবং ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ গোদাগাড়ী এরিয়া ম্যানেজার প্রেরণা চিসিম।
এরিয়া ম্যানেজার বলেন, বাংলাদেশে সাম্প্রতিক সময়ে বজ্রপাতের সংখ্যা বেড়ে যাওয়ায় ব্যাপক প্রাণহানি ঘটছে। তালগাছের প্রয়োজনীয়তা অপরিসীম। তালগাছে কার্বনের স্তর বেশি থাকায় তা বজ্রপাত নিরোধে সহায়তা করে। কারণ, তালগাছের বাকলে পুরু কার্বনের স্তর থাকে। তালগাছের উচ্চতা ও গঠনগত দিক থেকেও বজ্রপাত নিরোধে সহায়ক। তালগাছের পাশাপাশি নারকেলগাছ, সুপারিগাছের মতো উচ্চতা সম্পন্ন গাছ বজ্রপাত নিরোধে বেশ কার্যকরী। এজন্য তিনি বেশী কওে তাল গাছ রোপন করার আহ্বান জানান।
বীজ রোপন অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, দৈনিক ইত্তেফাক রাজশাহীর সিনিয়র ফটো সাংবাদিক আজাহার উদ্দিন ও দৈনিক জনকণ্ঠ পত্রিকার স্টাফ ফটো সাংবাদিক সেলিম জাহাঙ্গীর। উপস্থিত অতিথিবৃন্দদের বক্তব্য শেষে র্যালি বের করা হয়। র্যািল শেষে রাস্তার দুই পাশে তালের বীজ রোপন করা হয়।