বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ১২:১৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীতে কোরবানীর পশু উদ্বৃত্ত প্রায় নব্বই হাজার: জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা চাঁদা না দেওয়ায় আবাসন ব্যবসায়ীকে অপহরণের চেষ্টা: থানায় অভিযোগ রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন ও মেয়াদ উত্তীর্ণ কসমেটিকস বিক্রি করায় জরিমানা রাজশাহীতে খাল খননে ৫০ শতাংশ অগ্রগতি: জেলা প্রশাসক একজন কাজ পাগল মানুষ পবা-মোহনপুরের এমপি মিলন রাসিক ১৬নং ওয়ার্ড সাবেক কাউন্সিলর বেলাল আহমেদের মায়ের ইন্তেকাল রাজশাহীতে স্বল্পমূল্যে টিসিবির পণ্য বিক্রি শুরু দুর্নীতি প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে রাজশাহীতে দুদকের প্রশিক্ষণ কর্মশালা রাজশাহীতে জলবায়ু সহনশীল খাদ্য ব্যবস্থা নিয়ে আঞ্চলিক সংলাপ অনুষ্ঠিত রাজশাহীতে রিপ্রেজেনন্টেটিভ প্রতিবাদ সভা ও মানববন্ধন অনুষ্ঠিত

গোদাগাড়ীতে সিসিবিভিও’র গ্রাজুয়েশন সভা অনুষ্ঠিত

  • প্রকাশ সময় সোমবার, ২০ জুন, ২০২২
  • ৫২৩ বার দেখা হয়েছে

 

নিজস্ব প্রতিবেদক: বেসরকারী উন্নয়ন সংস্থা সিসিবিভিও এর আয়োজনে সোমবার রক্ষাগোলা সংগঠনের নেতৃবৃন্দের সাথে সংগঠনের গ্রাজুয়েশন সভা অনুষ্ঠিত হয়। ব্রেড ফর দ্যা ওয়ার্ল্ড জার্মানী-এর সহায়তায় “রক্ষাগোলা গ্রাম ভিত্তিক স্থিতিশীল খাদ্য নিরাপত্তা কর্মসূচী”-এর আওতায় ফর্সাপাড়া রক্ষাগোলা সমাজ গৃহে ১৫টি রক্ষাগোলা সংগঠনের ৩০ জন নেতা-নেত্রী এই সভায় অংশগ্রহণ করেন। সভায় সভাপতিত্ব করেন ফর্সাপাড়া রক্ষাগোলা সংগঠনের মোড়ল শ্রী সরল এক্কা। সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সিসিবিভিও’র সমন্বয়কারী আরিফ। উপস্থিত ছিলেন নারী উন্নয়ন কর্মকর্তা সবিতা রানী হেম্ব্রম, স্বেচ্ছা সেবক সৌমিক ডুমরী।

সভার আলোচ্য বিষয় ছিল গত সভার রেজুলেশন পাঠ, আলোচনা, পর্যালোচনা ও সিদ্ধান্ত গ্রহণ, রক্ষাগোলা সংগঠনের কমিটিসমূহের দায়িত্ব ও কর্তব্য, সংগঠনের বর্তমান হিসাব ও সাংগঠনিক বিকাশ, রক্ষাগোলা সংগঠনের সঞ্চয়, লেনদেন, পুঁজি ও অর্থনৈতিক পরিকল্পনা, সংগঠনে নারী সদস্যদের আয় বৃদ্ধির উপায়, সঞ্চয় প্রবনতা বৃদ্ধি ও অর্থ ব্যয়ের সুযোগ সৃষ্টি, গ্রামের সমস্যা চিহ্নিতকরণ ও সমস্যা সমাধানে করণীয়, জায়গা জমির কাগজপত্র হালনাহাদ করার কৌশল ও খাস জমি বন্দোবস্ত করার প্রক্রিয়া নিয়ে আলোচনা করা হয়।। সভা পরিচালনা করেন প্রশিক্ষণ সমন্বয়কারী নিরাবুল ইসলাম এবং তাকে সার্বিকভাবে সহায়তা করেন সমাজ সংগঠন রাজকুমার বারোয়ার।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin